IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> শিক্ষা >> রাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৭ মার্চ

রাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৭ মার্চ

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথম বর্ষের (২০২০-২১ সেশন) ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হবে আগামী ৭ ই মার্চ। অনলাইনে এ আবেদন চলবে ১৮ মার্চ পর্যন্ত। চূড়ান্ত আবেদন ২৩ মার্চে শুরু হয়ে চলবে ৩১ মার্চ পর্যন্ত। এতে প্রতি ইউনিটে ৪৫ হাজার ভর্তিচ্ছু নেয়া হবে।

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম. আবদুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা-সংক্রান্ত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় উপস্থিত বিশ্ববিদ্যালয় জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অতীতে লিখিত পদ্ধতিতে পরীক্ষা নেয়া হলেও এ বছর শুধু বহুনির্বাচনী প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস করছেন যেসব শিক্ষার্থী, শুধু তারাই পরীক্ষায় অংশ নিতে পারবেন।

আবেদনের যোগ্যতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে (মানবিক শাখা) এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩ সহ মোট জিপিএ ৭ থাকতে হবে। ‘বি’ ইউনিটে (বাণিজ্য শাখা) চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে এবং ‘সি’ ইউনিটে (বিজ্ঞান শাখা) চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ থাকতে হবে।

তিনি জানান, এবার ৮০ টি এমসিকিউ প্রশ্নে ১০০ টি প্রশ্ন করা হবে। ৫টি ভুলের ১ মার্ক কাটা যাবে। এবং দ্বিতীয় বার ভর্তির সুযোগ থাকছে না। এবার প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা ও চূড়ান্ত আবেদন ফি আগের তুলনায় কমিয়ে ১১ শত টাকা টাকা করা হয়েছে।
অধ্যাপক আজিজুর বলেন, এবার ভর্তি পরীক্ষায় মোট আসন সংখ্যা ৪১৯১ টি। তিনটি ইউনিটে পরীক্ষা হবে। ‘এ’ (কলা, আইন, সমাজ বিজ্ঞান, চারুকলা অনুষদ ও শিক্ষা গবেষণা ইনস্টিটিউট) ইউনিটে আসন সংখ্যা ২০১৯ টি। ‘বি’ (ব্যবসায় শিক্ষা অনুষদ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট) ইউনিটে ৫৬০ টি। ‘সি’ (কৃষি ও বিজ্ঞান অনুষদ) ইউনিটে ১৬১২ টি।

তিনি আরও বলেন, তিনটি ইউনিটে প্রতি ইউনিটকে তিনটি আলাদা শিফটে ভাগ করে তিন সপ্তাহজুড়ে পরীক্ষা নেয়া হবে। সপ্তাহের যে কোনো একদিনে একটি ইউনিটের সব শিফটের পরীক্ষা হবে। তবে এখনও ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়নি।

এর আগে করোনাভাইরাস থাকলেও স্বাস্থবিধি মেনে শিক্ষার্থীদের উপস্থিতিতে ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা নেবে বলে সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এছাড়া আবেদনসহ ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত বিস্তাারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.ru.ac.bd) পাওয়া যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31