IMG-LOGO

রবিবার, ১৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
লিবিয়া উপকূলে ১ বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধারচারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু, পরিবারের আহাজারিকুষ্টিয়ায় পুকুরে ভাসলো নবজাতকের লাশতানোরে বিএনপির মতবিনিময় সভাতানোর পৌরসভা স্কুল এন্ড কলেজে বিদায় ও সম্মাননামোহনপুরে সাংবাদিক মোজাহারুল ইসলামের ইন্তেকালতানোরে সার ব্যবসায়ীদের সাথে এমপির মতবিনিময়গোমস্তাপুরে কর্মব্যস্ত দিন পার করলেন এমপিচাঁপাইনবাবগঞ্জে পিকআপ-সাইকেল মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহতনন্দীগ্রামে আগুনে পুড়ে ছাই কৃষকের বাড়িরাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমণে দিশেহারা কৃষকবদলগাছীতে ৭ দিনেও মেরামত হয়নি ভাঙা কালভার্ট, ঝুঁকি নিয়ে চলাচল জনসাধারণেরচাঁপাইনবাবগঞ্জে ভিমরুলের কামড়ে ১ জনের মৃ*ত্যু, আহত ২৫সরকারি খালে অবৈধ বাঁধ নির্মাণ, তলিয়ে গেছে ৫ হাজার বিঘা জমির ধানপাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিত
Home >> শিক্ষা >> ‘শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে ভাবা হচ্ছে’

‘শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে ভাবা হচ্ছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতির কারণে বন্ধ হওয়া শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ‘চিন্তাভাবনা করছে’ বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, আমরা এখন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওপর (শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়টি) দিয়ে দিয়েছি। তারা চিন্তাভাবনা করছে কী করা যায়। (মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে) কওমি মাদ্রাসা খুলে দেওয়া হয়েছে।

সোমবার মন্ত্রিসভার সিদ্ধান্ত জানানোর সময় সাংবাদিকদের প্রশ্নে এ তিনি এসব কথা বলেন।

শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে মন্ত্রিসভায় কোনো আলোচনা হয়েছে কি না, এ প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, (মন্ত্রিপরিষদ বিভাগের) লেটেস্ট যে সার্কুলার, তাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওপর (বিষয়টি) ছেড়ে দিয়েছি। কারণ এখন আর সেন্ট্রালি অত বড় এমবার্গো দেওয়ার মতো অবস্থা নেই।

তিনি বলেন, গত ১০-১২ দিন আগে জার্মানিতে কথা বললাম, তারা সব ওপেন করে দিচ্ছে, যদিও (সংক্রমণ) ধরা পড়ছে। কিন্তু কী করবে, কত দিন আর বন্ধ রাখা যাবে?

করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা আছে।

তবে অনলাইনে পাঠদান চলছে। কবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে সেই অপেক্ষায় শিক্ষার্থীরা। এরই মধ্যে পিইসি পরীক্ষা বাতিল করা হয়েছে। এসএসসি ও এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেয়ার চিন্তাভাবনা চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news