IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যেথাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণ
Home >> টপ নিউজ >> শিক্ষা >> ভোগান্তির শঙ্কায় বিসিএস পরীক্ষার্থীরা

ভোগান্তির শঙ্কায় বিসিএস পরীক্ষার্থীরা

ধূমকেতু নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদেশি রাষ্ট্রপ্রধান ও আমন্ত্রিত অতিথিরা যোগ দিচ্ছেন। যার ফলে রাজধানীর কোনো কোনো সড়কে যান চলাচল কিছুটা বিঘ্ন হতে পারে। তাই ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত নগরবাসীকে লম্বা সময় নিয়ে বের হতে আহ্বান করেছে ডিএমপি।

এছাড়া রাজধানীতে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড চলমান থাকায় অনেক সড়ক সংকুচিত হয়ে রয়েছে। ফলে অধিকাংশ সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটছে। এসবের মধ্যেই আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। ফলে যথা সময়ে বিসিএস পরীক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হতে পারবে কিনা এমন শঙ্কায় পরীক্ষার্থী-অভিভাবকরা।

বিসিএস পরীক্ষার্থী আল ইমরান জানান, করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে ৪১ তম বিসিএস পরীক্ষা পেছানোর জন্য আমরা মানববন্ধনসহ হাইকোর্টে রিট করেছিলাম। কিন্তু হাইকোর্ট সেটি খারিজ করে দিয়েছে। তারপরও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত যান চলাচল স্বাভাবিক না হওয়ায় পরীক্ষা কেন্দ্রে যেতে সবাইকে অনেক বেগ পেতে হবে। বিশেষ করে একটা কথাই বলবো ১৯ তারিখে বিসিএস পরীক্ষার্থীদের কথা চিন্তা করে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক থাকলে আমরা কিছুটা উপকৃত হবো। আর সবচেয়ে ভালো হয় যদি কতৃপক্ষ পরীক্ষাটি পিছিয়ে দেয়।

আরেক বিসিএস পরীক্ষার্থী আল আমিন মাসুদ বলেন, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি রক্ষার ক্ষেত্রে এতো মানুষের সমাগম বড় একটা চ্যালেঞ্জের বিষয়। পিএসসি চাইলেই পারতো পরীক্ষাটা পিছিয়ে দিতে। আর যেহেতু এখনো ৩টা বিসিএস আটকে আছে। তাই এখন যে নিচ্ছে এটাও আন্তরিকতার বিষয়। তবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে পরিক্ষার্থীদের ভোগান্তিই হবে বলা যায়।

তবে পরীক্ষার্থীদের সতর্ক করে আগে থেকেই কেন্দ্রে উপস্থিত থাকতে বলছেন বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। রাজধানীর তিতুমীর কলেজেও বিসিএস পরীক্ষার কেন্দ্র রয়েছে।

কলেজটির অধ্যক্ষ প্রফেসর মো. আশরাফ হোসেন জানান, আগে থেকেই ডিএমপি সবাইকে হাতে সময় নিয়ে বের হতে বলেছেন। আমরাও শিক্ষার্থীদেরকে বলবো, যথাসময়ে কেন্দ্রে পৌঁছানোর জন্য শিক্ষার্থীরা যাতে আগে বের হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31