IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> শিক্ষা >> রাবিতে ভর্তি পরীক্ষায় বসতে পারবে না অর্ধেকের বেশি আবেদনকারী

রাবিতে ভর্তি পরীক্ষায় বসতে পারবে না অর্ধেকের বেশি আবেদনকারী

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন জমা পড়েছে ৩ লাখ ৪ হাজার ৯৮৯ টি। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নিয়ম অনুযায়ী প্রতি ইউনিটে পরীক্ষা দিতে পারবে মাত্র ৪৫ হাজার আবেদনকারী। এই হিসাবে প্রায় অর্ধেকেরও বেশি আবেদনকারী ভর্তি পরীক্ষায় বসার সুযোগ পাবেন না।

আইসিটি সেন্টার সূত্রে জানা যায় , এবারের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে প্রাথমিক আবেদন জমা পড়েছে ১ লাখ ১৬ হাজার ২১৭টি। ‘বি’ ইউনিটে আবেদন জমা পড়েছে ৬৮ হাজার ৬১৮টি। ‘সি’ ইউনিটে আবেদন জমা পড়েছে ১ লাখ ২০ হাজার ১৫৪টি।

মোট আবেদন জমা পড়েছে ৩ লাখ ৪ হাজার ৯৮৯ টি। তিন ইউনিট মিলে পরীক্ষায় বসার সুযোগ পাবে ১ লাখ ৩৫ হাজার আবেদনকারী। পাবেন না প্রায় ১ লাখ ৭০ হাজার আবদেন কারী। পরীক্ষায় বসার সুযোগ না পাওয়াদের তালিকায় থাকা আবেদকারীর সংখ্যা এ ও সি ইউনিটে বেশি হবে।

এদিকে এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা তৈরি করা হবে৷ আগামী ২২ মার্চ রাতে এই তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানান আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. বাবুল ইসলাম।

উল্লেখ্য রাবিতে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হয় গত ৭ মার্চ। আবেদন প্রক্রিয়া শেষ হয় বৃহস্পতিবার ১৮ মার্চ রাত ১২ টায়। আগামী ২৩ মার্চ থেকে চূড়ান্ত আবেদন শুরু হবে। চলবে আগামী ২৮ মার্চ পর্যন্ত। ভর্তিচ্ছু শিক্ষার্থীকে ১ হাজার ১০০ টাকা (চার্জসহ) ফি দিয়ে চূড়ান্ত আবেদন করতে হবে। ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১৪ জুন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31