IMG-LOGO

শনিবার, ১৮ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে সার ব্যবসায়ীদের সাথে এমপির মতবিনিময়গোমস্তাপুরে কর্মব্যস্ত দিন পার করলেন এমপিচাঁপাইনবাবগঞ্জে পিকআপ-সাইকেল মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহতনন্দীগ্রামে আগুনে পুড়ে ছাই কৃষকের বাড়িরাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমণে দিশেহারা কৃষকবদলগাছীতে ৭ দিনেও মেরামত হয়নি ভাঙা কালভার্ট, ঝুঁকি নিয়ে চলাচল জনসাধারণেরচাঁপাইনবাবগঞ্জে ভিমরুলের কামড়ে ১ জনের মৃ*ত্যু, আহত ২৫সরকারি খালে অবৈধ বাঁধ নির্মাণ, তলিয়ে গেছে ৫ হাজার বিঘা জমির ধানপাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিতরায়গঞ্জে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দরিদ্র কৃষকের ঘরবাড়িনাটোরে পাওয়ার গ্রিডে লুণ্ঠিত দেড় কোটি টাকার মালামালসহ ১৩ ডাকাত গ্রেফতারনিয়ামতপুরে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধারফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধনরাণীনগরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্তগোদাগাড়ীর ঘাটে ডিজেল নেই,নৌকা চলাচল বন্ধের পথে,অচল পদ্মা-মহানন্দার দুই ইউনিয়ন
Home >> শিক্ষা >> একাদশে ভর্তির সময় আরও বাড়ল

একাদশে ভর্তির সময় আরও বাড়ল

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা মহামারী পরিস্থিতির কারণে একাদশ শ্রেণিতে ভর্তির সময় আরও বাড়ানো হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। এনিয়ে তৃতীয় দফায় এই সময় বৃদ্ধি করা হল।

বৃহস্পতিবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে প্রথম দফায় শিক্ষার্থীদের জন্য ভর্তির তারিখ ছিল ১৩, ১৪ ও ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। পরে দ্বিতীয় দফায় সেই সময় আরও দুই দিন বাড়িয়ে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা মহামারী ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের অনুরোধের প্রেক্ষিতে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের ভর্তির সময় আগামী ২১ বৃহস্পতিবার পর্যন্ত বৃদ্ধি করা হল।

এর আগে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি জানায়, একাদশে ভর্তি হতে শিক্ষার্থীদের আপাতত একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা প্রশংসাপত্র জমা দিতে হবে না। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সুবিধামতো সময়ে এসব কাগজ কলেজে জমা দেয়া যাবে। তবে কোটা সুবিধা পাওয়া শিক্ষার্থীদের অবশ্যই কোটা প্রাপ্তির উপযুক্ত প্রমাণ সনদপত্র দাখিল করে ভর্তি হতে হবে।

এদিকে করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গেল ১৩ সেপ্টেম্বর একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ওই দিন তারা সশরীরে হাজির হয়ে নিজ নিজ কলেজ ও মাদ্রাসায় ভর্তি হন। অনেকে সঙ্গে করে নিয়ে যান মা-বাবাসহ অভিভাবককে। এতে দীর্ঘ প্রায় ৬ মাস পর এসব প্রতিষ্ঠান শিক্ষার্থীর পদভারে মুখরিত হয়ে ওঠে।

এই স্তরে স্বাভাবিক ভর্তি কার্যক্রম হয়ে থাকে জুনের শেষের দিকে। আর ক্লাস শুরু হয় ১ জুলাই। সেই হিসাবে ভর্তিতেই বিলম্ব হয়েছে প্রায় তিন মাস। করোনা পরিস্থিতির উন্নতি না হলে অক্টোবরের প্রথম সপ্তাহে অনলাইনে ক্লাস শুরুর চিন্তা আছে সরকারের। সে লক্ষ্যে ১ অক্টোবর বাজারে বিক্রির জন্য ছাড়া হবে পাঠ্যবই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031