IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> টপ নিউজ >> মাঝ পথে পাইলট বললেন, ‘আর চালাবো না’

মাঝ পথে পাইলট বললেন, ‘আর চালাবো না’

ধূমকেতু নিউজ ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ইসলামাবাদের উদ্দেশে রওনা দিয়েছিল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) একটি প্লেন। তবে মাঝ পথে হঠাৎ প্লেন চালাতে অনিচ্ছা প্রকাশ করলেন পাইলট।

কাজের সময় শেষ, তাই কোনোভাবেই বিমান চালানো তার পক্ষে সম্ভব না বলে জানান পাইলট। এদিকে পাইলটের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েন যাত্রীরা।
রবিবার পাকিস্তানের সংবাদপত্র দ্যা এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত এক খবর থেকে এ তথ্য জানা যায়।

দ্যা এক্সপ্রেস ট্রিবিউন থেকে আরও জানা যায়, পিআইএ জানিয়েছে- ওই বিমানটি সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে রওনা দেয়। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে দাম্মামে বিমান অবতরণ করতে হয়। অবতরণের পর বেশ খানিকক্ষণ কেটে গেলে, সময় ব্যয় হয়। এদিকে পাইলটের কাজের সময় শেষ হয়ে যাওয়ায় তিনি আর বিমানটি ইসলামাবাদে নিয়ে যেতে পারবেন না বলে জানিয়ে দেয়।

এদিকে পাইলটের এমন সিদ্ধান্তে বিরক্ত হয়ে প্রতিবাদ করতে থাকেন যাত্রীরা। প্রতিবাদে তারা বিমান থেকে নামতে অস্বীকার করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীকে ডাকা হয়।

পিআইএর একজন মুখপাত্র জানান, বিমানের নিরাপত্তার জন্য বিমান চালানোর আগে পাইলটদের যথাযথ বিশ্রাম নেওয়া প্রয়োজন। তাই সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। তবে বিমানটি রাত ১১টার মধ্যে ইসলামাবাদে নামবে।

মুখপাত্রের মতে, পিআইএ ফ্লাইটগুলো ইসলামাবাদ, করাচি, লাহোর, মুলতান এবং পেশোয়ারসহ পাকিস্তানের বিভিন্ন শহর থেকে ছাড়বে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31