IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> পদত্যাগে বাধ্য হলেন জার্মান নৌবাহিনীর প্রধান

পদত্যাগে বাধ্য হলেন জার্মান নৌবাহিনীর প্রধান

ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সম্মান করা উচিত বলে মন্তব্য করার পর জার্মান নৌবাহিনীর প্রধান পদত্যাগে বাধ্য হয়েছেন।

শনিবার এক বিবৃতিতে ভাইস অ্যাডমিরাল কেই-আখিম শোনবাক বলেন, “প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যাম্বব্রেক্টকে আমি আমার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার কথা বলেছি। মন্ত্রী আমার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।”

শুক্রবার ভারতে একটি গবেষণা প্রতিষ্ঠানের এক আলোচনায় শোনবাক বলেন, পুতিন সম্মান পাওয়ার যোগ্য এবং ক্রিমিয়াকে কখনো উদ্ধার করতে পারবে না ইউক্রেন। তার এই বক্তব্যের ভিডিও পরে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে জার্মানিসহ পশ্চিমা জগতে সমালোচনা সৃষ্টি হয়।

ভারতে অনুষ্ঠিত ওই আলোচনায় সভায় অ্যাডমিরাল শোনবাক আরো বলেন, “পুতিন সত্যিই সম্মান চান। কাউকে খুব কম মূল্যে এমনকি বিনা মূল্যে সম্মান করা যায়। তিনি সত্যিই যা চান সহজে তাকে সেই সম্মান দেয়া যায় এবং সম্ভবত তিনি সে সম্মান পাওয়ার যোগ্য।” জার্মান নৌবাহিনীর প্রধান রাশিয়াকে প্রাচীন ও গুরুত্বপূর্ণ দেশ বলেও উল্লেখ করেন।

শোনবাক তার বক্তৃতায় বলেন, “ক্রিমিয়া উপদ্বীপ হাতছাড়া হয়েছে। এটি আর কখনো ফিরে আসবে না- এটিই বাস্তবতা।”

অ্যাডমিরাল শোনবাক এমন বক্তব্য দিলেও জার্মানিসহ পশ্চিমা দেশগুলো মনে করে- “রাশিয়া নিজেই ক্রিমিয়া উপদ্বীপকে দখল করেছে।” ২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপ গণভোটের মাধ্যমে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয় এবং রাশিয়া ফেডারেশনে যোগ দেয়।

পদত্যাগ করার বিষয়ে শোনবাক বলেন, “আমি মনে করি জার্মান নৌবাহিনী, সামরিক বাহিনী সর্বোপরি জার্মান সরকারের আরো ক্ষতি ঠেকাতে এটি জরুরি ছিল।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31