IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত পাল্টা হামলা চলবে : আল-বুখাইতি

আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত পাল্টা হামলা চলবে : আল-বুখাইতি

ধূমকেতু নিউজ ডেস্ক : ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের শীর্ষ পর্যায়ের নেতা মুহাম্মদ আল-বুখাইতি বলেছেন, তার দেশের ওপর সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত পাল্টা অভিযান চলবে।

আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর এ সদস্য ইরানের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-আলমকে দেয়া একান্ত সাক্ষাৎকারে গতকাল (রোববার) এসব কথা বলেছেন।

আল-বুখাইতি বলেন, আগ্রাসীদের কবল থেকে দেশ পুরোপুরি মুক্ত এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাদের পাল্টা অভিযান চলবে। ইয়েমেনের ভেতরে সৌদি নেতৃত্বাধীন যে সমস্ত ভাড়াটে সন্ত্রাসী তৎপর রয়েছে তাদের বিরুদ্ধে যেমন অভিযান চলবে, একইভাবে বিদেশী আগ্রাসীদের বিরুদ্ধেও হামলা অব্যাহত থাকবে।

আনসারুল্লাহর এ নেতা বলেন, যেসব দেশ ইয়েমেন আগ্রাসনে জড়িত তারা তাদের বর্বরতা গোপন করার জন্য বিভিন্ন ধরনের পথ ও পদ্ধতি ব্যবহার করছে। এ ধরনের বর্বরতার ব্যাপারে প্রথমে তারা অস্বীকার করে, পরে উপায়হীন হয়ে তারা হয়তো ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার ও তদন্ত করে দেখার কথা বলে।

মোহাম্মদ আল-বুখাইতি বলেন, আগ্রাসনের প্রথম তিন বছর সৌদি জোট ইয়েমেনের জনগণের ওপর সবচেয়ে বেশি বর্বরতা চালিয়েছে যখন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে পাল্টা হামলা করার ক্ষমতা ইয়েমেনের ছিল না। এখন ইয়েমেনের পাল্টা হামলার কারণে আগ্রাসীরা তাদের সামরিক অভিযান কমাতে বাধ্য হয়েছে।

মোহাম্মদ আল-বুখাইতি সাক্ষাৎকারে আরো বলেন, “আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইলের সাহায্য সহযোগিতা নিয়ে ইয়েমেনের জনগণের বিরুদ্ধে বর্বরতা চালাচ্ছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত যা নৈতিকভাবে অগ্রহণযোগ্য। ইয়েমেনকে একটি করদ রাজ্যে পরিণত করার জন্য এই বর্বরতা চালানো হচ্ছে কিন্তু আমরা তাদেরকে বলে দিতে চাই যে, এই বর্বরতার ফলাফল হবে বিপরীত কারণ আগ্রাসীদের বিরুদ্ধে আরো বহু ইয়েমেনি সেনা যুদ্ধক্ষেত্রে যুক্ত হবে।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31