IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> মার্চ মাসে গার্লস স্কুল খুলে দেয়া হবে : তালেবান পররাষ্ট্রমন্ত্রী

মার্চ মাসে গার্লস স্কুল খুলে দেয়া হবে : তালেবান পররাষ্ট্রমন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নেতৃত্বাধীন একটি রাষ্ট্রীয় প্রতিনিধিদল নরওয়ের রাজধানী অসলোতে পশ্চিমা দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার ওই আলোচনার তৃতীয় দিনে আমেরিকার আফগান বিষয়ক বিশেষ প্রতিনিধি টম ওয়েস্ট এবং নরওয়ের উপ পররাষ্ট্রমন্ত্রী হেনরিক টোন আফগান প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন।

নরওয়ের গণমাধ্যমগুলো জানিয়েছে, বৈঠকে হেনরিক টোন তালেবান সরকারের কাছে আন্তর্জাতিক সমাজের উল্লেখযোগ্য দাবিগুলা তুলে ধরেছেন। এ সময় তালেবান পররাষ্ট্রমন্ত্রী এই প্রতিশ্রুতি দিয়েছেন যে, আসন্ন বসন্তে [চলতি বছরের মার্চের শেষভাগে] আফগানিস্তানের হাইস্কুল ও কলেজ পর্যায়ের মেয়েদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ করে দেয়া হবে।

মঙ্গলবারের বৈঠকের পর নরওয়ের অভিবাসন পরিষদের প্রধান ইয়ান ইগল্যান্ড বলেছেন, তালেবান যদি মেয়েদের স্কুলে যাওয়ার সুযোগ দেয়ার এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে তাহলে তা হবে একটি গুরুত্বপূর্ণ অর্জন। গত বছরের আগস্ট মাসে ক্ষমতায় আসার পর তালেবান আফগানিস্তানের গার্লস স্কুলগুলো বন্ধ করে দিয়ে মেয়েদের স্কুলে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

তবে মেয়েদের স্কুল খুলে দেয়ার প্রতিশ্রুতি এর আগেও তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী ও মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ দিয়েছিলেন। তবে তিনি তখন কোনো সময়সীমা ঘোষণা করেননি এবং তার প্রতিশ্রুতি এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি।

নারীদের শিক্ষা ও চাকুরির অধিকারসহ আরো কিছু বিষয়ে আন্তর্জাতিক সমাজের সঙ্গে তালেবান সরকারের মতবিরোধ রয়েছে। বিশ্বের কোনো দেশ এখন পর্যন্ত তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি যদিও এই সরকারের সঙ্গে অনেক দেশই বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে যাচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31