IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> ‘ইস্পাহান পরমাণু স্থাপনার কোনো তথ্য আইএইএ পাবে না’

‘ইস্পাহান পরমাণু স্থাপনার কোনো তথ্য আইএইএ পাবে না’

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরান বলেছে, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আগ পর্যন্ত ইস্পাহান পরমাণু স্থাপনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’কে নজরদারি করতে দেয়া হবে না। ভিয়েনায় আইএইএ’র সদরদপ্তরে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মোহাম্মাদরেজা গায়েবি গতকাল সংবাদিকদের সঙ্গে আলাপকালে তেহরানের এ শক্ত অবস্থানের কথা ঘোষণা করেন।

তিনি বলেন, আইএইএ’র পক্ষ থেকে সোমবার ইরানের পরমাণু তৎপরতা সম্পর্কে সর্বশেষ তথ্য এই সংস্থার সদস্য দেশগুলোকে জানানো হয়েছে। ওই তথ্যে বলা হয়েছে, ইরানের কারাজ পরমাণু স্থাপনায় বর্তমানে সেন্ট্রিফিউজের যন্ত্রাংশ উৎপন্ন হচ্ছে। তেহরান যন্ত্রাংশ উৎপাদনের এই কাজ ইস্পাহানে নবনির্মিত পরমাণু স্থাপনায় স্থানান্তর করতে চায়।

আইএইএ’তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি বলেন, আইএইএ এই মুহূর্তে এতটুকু তথ্য জেনে রাখতে পারে যে, ইস্পাহান পরমাণু স্থাপনায় সেন্ট্রিফিউজ উৎপাদনের কাজ এখনও শুরু হয়নি। এ সংক্রান্ত বাকি তথ্য ভিয়েনা সংলাপের মাধ্যমে পরমাণু সমঝোতা পুনরায় কার্যকর হওয়ার আগ পর্যন্ত আইএইএ’কে দেয়া হবে না।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত বছরের ২৭ ডিসেম্বর থেকে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের অষ্টম দফা সংলাপ শুরু হয়। গত শুক্রবার থেকে এই সংলাপে এক সপ্তাহ বিরতি চলছে। ইরানসহ সংলাপে অংশগ্রহণকারী সবগুলো পক্ষ এই আলোচনা থেকে ফল বেরিয়ে আসার সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31