IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> রাশিয়ার হামলা বন্ধের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ

রাশিয়ার হামলা বন্ধের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেন সীমান্তে কাছে শহর খারকিভের রাস্তায় হাজার হাজার মানুষ রাশিয়ার হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন। এই পরিস্থিতিতে ইউক্রেন সীমান্তে রাশিয়া কয়েক হাজার সেনা মোতায়েন করেছে। খবর রয়টার্সের।

রোববার রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, বিক্ষোভে ‘খারকিভ ইজ ইউক্রেন’ লেখা ব্যানার নিয়ে অংশ নেন মানুষ। এর অর্থ- ‘খারকিভ শহরটি ইউক্রেনের’। এছাড়া ‘ইউক্রেনে হামলা বন্ধ করো’ লেখা সম্বলিত ব্যানারও ছিল বিক্ষোভকারীদের হাতে। স্থানীয় সময় গত শনিবার (৫ ফেব্রুয়ারি) এই বিক্ষোভ হয়। এই শহরটি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম এবং রাশিয়ার সীমান্ত থেকে মাত্র ৪২ কিলোমিটার (২৬ মাইল) দূরে অবস্থিত। দীর্ঘদিন ধরেই ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সেনাসদস্য মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। এর মধ্যে ট্যাংক ও কামানসহ যুদ্ধবিমানের বহরও ইউক্রেন সীমান্তে পাঠিয়েছে দেশটি। যেকোনো মুহূর্তে রাশিয়ার সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। যদিও ইউক্রেনে হামলার কোনো পরিকল্পনা নেই বলে বরাবরই দাবি করে আসছে মস্কো।

দিনকয়েক আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি জানিয়েছিলেন যে, রাশিয়ার সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হতে পারে খারকিভ শহর। পরে তার মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট এটা কেবলই অনুমান করে বলেছেন। এরপরই মূলত শনিবার শিল্প সমৃদ্ধ এই শহরে বিক্ষোভে নামে মানুষ।

রয়টার্স বলছে, রাশিয়ার আগ্রাসনের হুমকির মুখে শনিবার খারকিভের বিক্ষোভকারীরা জাতীয় সংগীত গান এবং ইউক্রেনের পতাকা উড়ান। এছাড়া যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নসহ ইউক্রেনের মিত্র দেশগুলোরও পতাকা এসময় বিক্ষোভকারীদের হাতে ছিল।

সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি সতর্ক করে বলেছেন, রাশিয়ার সাথে জনসংখ্যার দৃঢ় সংযোগের কারণে, পরিস্থিতির আরও অবনতি ঘটলে এই শহরটি রাশিয়ার আগ্রাসনের প্রধান লক্ষ্য হতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31