IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> কানাডায় পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা ঘোষণা

কানাডায় পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা ঘোষণা

ধূমকেতু নিউজ ডেস্ক : কানাডার রাজধানী অটোয়ার মেয়র জিম ওয়াটসন রোববার রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। দেশটির ট্রাক ড্রাইভাররা নজিরবিহীনভাবে ট্রাক দিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক অবরুদ্ধ করে রাখার প্রেক্ষাপটে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করা হলো।

ট্রাক দিয়ে সড়কগুলো অবরুদ্ধ করার কারণে রাজধানী অটোয়ার বেশিরভাগ এলাকা অচল হয়ে পড়েছে।

জিম ওয়াটসন এক বিবৃতিতে বলেন, ট্রাক ড্রাইভারদের এই অবরোধ অটোয়ার অধিবাসীদের নিরাপত্তার ওপর বিপদ ও ঝুঁকি সৃষ্টি করেছে। এই পরিস্থিতি অবসানের জন্য বিচার ব্যবস্থা এবং সরকারের বিভিন্ন পর্যায়ে থেকে রাজধানীবাসীকে সমর্থন দেয়া প্রয়োজন।

এর আগে জিম ওয়াটসন অভিযোগ করেছিলেন যে, পুলিশের চেয়ে আন্দোলনে অংশ নেয়া ট্রাক ড্রাইভারের সংখ্যা বেশি এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে।

সীমান্ত এলাকায় ট্রাক চালকদের করোনাভাইরাসের টিকা গ্রহণ বাধ্যতামূলক করার প্রতিবাদে ‘ফ্রিডম কনভয়’ নামে এই অবরোধ আন্দোলন শুরু করেছে ট্রাক ড্রাইভাররা। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরকারের জনস্বাস্থ্য বিষয়ক কিছু পদক্ষেপের বিরুদ্ধে এখন তা বড় আন্দোলনে পরিণত হয়েছে।

এদিকে ট্রাক ড্রাইভারদের এই সড়ক অবরোধ আন্দোলন রাজধানীবাসীর ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ অবস্থায় পুলিশ বলছে, তারা বিষয়টিকে শক্ত হাতে দমনের পদক্ষেপ নিতে যাচ্ছে।
ট্রাক ড্রাইভারদের এই প্রতিবাদ আন্দোলনের কারণে রাজধানীর অটোয়া গত নয়দিন ধরে অচল অবস্থায় রয়েছে। আন্দোলনকারীদের অনেকেই নাজি বাহিনীর পতাকা ওড়াচ্ছে এবং তারা কানাডা সরকারের পতন দাবি করছে।

ফ্রিডম কনভয় আন্দোলনের আয়োজকরা বলছেন, টিকা গ্রহণের বাধ্যবাধকতার অবসান না ঘটানো পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

অন্যদিকে, কানাডার জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রী মার্কো মেন্ডিসিনো বলেছেন, এই ইস্যুতে সরকার তার অবস্থান থেকে সরে আসবে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31