IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> ইসরাইলি ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে লড়াই করল সিরিয়া

ইসরাইলি ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে লড়াই করল সিরিয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের ওপর ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী।

সিরিয়ার স্থানীয় কয়েকটি সূত্রের বরাত দিয়ে লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল বুধবার সকালে জানিয়েছে, সিরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র মধ্য আকাশে ধ্বংস করে দিতে সক্ষম হয়। ইহুদিবাদীদের হামলায় সিরিয়ার কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনো নিশ্চিত নয়।

এদিকে, ইসরাইলি সামরিক বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরাইলের ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে গিয়ে সিরিয়ার একটি ক্ষেপণাস্ত্র অধিকৃত গোলান মালভূমির আকাশে ঢুকে পড়ে এবং সেখানে বিস্ফোরিত হয়। তখন ইসরাইল-অধিকৃত গোলান এলাকায় সাইরেন বাজানো হয়।

ইহুদিবাদী ইসরাইল প্রায়ই সিরিয়ার ওপর এ ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে থাকে। বিদেশি মদদপুষ্ট উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলো ২০১১ সাল থেকে সিরিয়ায় যে সহিংসতা শুরু করে ইরান, রাশিয়া এবং হিজবুল্লার সহযোগিতায় বাশার আল-আসাদ সরকার তা মোকাবেলা করতে সক্ষম হয়েছে। এ অবস্থায় সন্ত্রাসীদের মনোবল এখনো চাঙ্গা রাখার চেষ্টা করছে ইহুদিবাদী ইসরাইল। এর অংশ হিসেবে তারা সিরিয়ার ওপর মাঝেমধ্যেই হামলা চালাচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31