IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> সম্ভাব্য হামলার জন্য সতর্ক করেছে আমেরিকা

সম্ভাব্য হামলার জন্য সতর্ক করেছে আমেরিকা

ধূমকেতু নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির বাণিজ্যিক কেন্দ্রস্থলে গত মধ্যরাতে বড় রকমের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরপর আবুধাবিতে অবস্থিত মার্কিন দূতাবাস নিরাপত্তা সর্তকতা জারি করেছে।

আমেরিকা সম্ভাব্য নতুন হামলার ব্যাপারে সতর্ক করেছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি ও বাণিজ্য কেন্দ্র দুবাইয়ের ওপর কয়েক দফা বড় সামরিক অভিযান পরিচালনা করার প্রেক্ষাপটে এই বিস্ফোরণকে বিশেষ গুরুত্ব দিচ্ছে আমিরাত ও মার্কিন কর্তৃপক্ষ।

গত মধ্যরাতে আবুধাবির হামদান স্ট্রিটে প্রচণ্ড বিস্ফোরণের পর আগুনের লেলিহান শিখা দেখা যায়। এ ঘটনায় মার্কিন দূতাবাস সম্ভাব্য ড্রোন অথবা ক্ষেপণাস্ত্র হামলার কথা বলেছে।

সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া ফুটেজে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং মধ্যম উচ্চতার একটি আবাসিক ভবনের শীর্ষ তলায় আগুনের লেলিহান শিখা দেখা যায়। সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ দাবি করেছে- একটি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের ফলে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং দমকল বাহিনী জরুরিভিত্তিতে তা নিভিয়ে ফেলতে সক্ষম হয়। তবে এই ঘটনার পর ইয়েমেনের রাজধানী সানার ওপর সৌদি নেতৃত্বাধীন আরব জোট ভয়াবহ বিমান হামলা চালিয়েছে।

সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরাও বলছেন, ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলার পর সৌদি জোট সানার ওপর বিমান হামলা চালিয়েছে।

এর আগেও যতবার ইয়েমেন সংযুক্ত আরব আমিরাতের ওপর সামরিক অভিযান চালিয়েছে ততোবারই সৌদি জোট ইয়েমেনের ওপর ভয়াবহ বিমান হামলা চালিয়েছে।

গত ১৭ জানুয়ারি থেকে আরব আমিরাতে উচ্চ সর্তকতা জারি রয়েছে। ওইদিন প্রথম ইয়েমেনি সামরিক বাহিনী সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি এবং দুবাইয়ের ওপর সামরিক অভিযান চালায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31