IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘ট্রাম্প এখনো কিমের সঙ্গে যোগাযোগ রেখেছেন’

‘ট্রাম্প এখনো কিমের সঙ্গে যোগাযোগ রেখেছেন’

ধূমকেতু নিউজ ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো ব্যক্তিগত পর্যায়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে যোগাযোগ রেখেছেন, যখন দেশটির বারবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপন নিয়ে সতর্ক অবস্থানে ওয়াশিংটন।

সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সহযোগীদের বলেছেন, হোয়াইট হাউজ ছাড়ার পরও তার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে যোগাযোগ রয়েছে।

নিউইয়র্ক টাইমসের সাংবাদিক ম্যাগি হাবেরম্যান ট্রাম্পকে নিয়ে একটি বই লিখেছেন। ‘দি কনফিডেন্স ম্যান’ নামের বইটি শিগগির প্রকাশিত হবে বলে জানা গেছে। ওই বইয়ে কিমের সঙ্গে ট্রাম্পের এখনো যোগাযোগ থাকার বিষয়টি তিনি উল্লেখ করেছেন বলে সিএনএন-কে জানান। তবে হাবেরম্যানের এ দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি ডোনাল্ড ট্রাম্প।

প্রেসিডেন্ট থাকাকালে কিম জং উনের সঙ্গে দু’দফা বৈঠক করেন ট্রাম্প। ২০১৮ সালে ট্রাম্পে এক মন্তব্যে বলেন তিনি ও কিম চিঠি চালাচালি করছেন। তাদের মধ্যে একটি সুসম্পর্ক রয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপনকেন্দ্র ‘মার-এ-লাগো’ থেকে কয়েক বাক্স নথিপত্র উদ্ধার করে দেশটির ন্যাশনাল আর্কাইভ। সেই নথিতে পাওয়া গেছে ট্রাম্পকে লেখা উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কয়েকটি ‘প্রেমপত্র’। স্থানীয় সময় সোমবার (৭ ফেব্রুয়ারি) ওয়াশিংটন পোস্ট তাদের এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করে।

এদিকে, বারবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে আঞ্চলিক উদ্বেগ বাড়াচ্ছে এমন অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের। পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে ২০০৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় রয়েছে উত্তর কোরিয়া। এসব কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও ধারাবাহিকভাবে বিধিনিষেধ বাড়িয়েছে। কিন্তু সব নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। চলতি বছরের শুরুতে রেকর্ড সংখ্যক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি।

সূত্র: রয়টার্স, সিএনএন

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31