IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> সৌদি-ইসরাইল সম্মিলিতভাবে বাহরাইনের গণআন্দোলন দমন করছে : গ্রাহাম

সৌদি-ইসরাইল সম্মিলিতভাবে বাহরাইনের গণআন্দোলন দমন করছে : গ্রাহাম

ধূমকেতু নিউজ ডেস্ক : আজ ১৪ ফেব্রুয়ারি বাহরাইনের স্বৈরাচারী আলে খলিফা সরকারের বিরুদ্ধে গণআন্দোলন শুরুর ১১তম বার্ষিকী। খ্যাতনামা মার্কিন বিশ্লেষক গ্রাহাম ফুলার বাহরাইনে সরকার বিরোধী গণআন্দোলনের পরিস্থিতি সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে বলেছেন, ‘বর্তমান অবস্থা সবার কাছে একেবারেই স্পষ্ট এবং বিশ্ব যেন বাহরাইনের মুসলমানদেরকে ভুলে গেছে’।

২০১১ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে আন্দোলন শুরুর পর বাহরাইনের জনগণ শাসন কাঠামোয় পরিবর্তন বা সংশোধনের দাবি জানিয়ে আসছে। বিস্ময়ের ব্যাপার হচ্ছে আলে খালিফা সরকার সৌদি আরবের সাহায্যে গণআন্দোলন দমন করে যাচ্ছে। সরকার বিরোধী আন্দোলন শুরুর ঠিক এক মাস পর অর্থাৎ ১৪ মার্চ আলে খলিফার আমন্ত্রণে সাড়া দিয়ে সৌদি সরকার বাহরাইনের জনগণকে শান্তিপূর্ণ আন্দোলন দমনের জন্য সেদেশে সেনা পাঠায়। এমনকি আন্তর্জাতিক সমাজও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি এবং বাহরাইনের মুসলমানদের ন্যায়সঙ্গত দাবি দাওয়ার বিষয়টি উপেক্ষিত হয়েছে।

সৌদি আরব বাহরাইনে সেনা পাঠানোর পর ওই দেশটি কার্যত সামরিক শাসনে রূপ নেয় এবং জনগণ ও আলে খলিফা সরকারের মধ্যকার বিরোধ আরো তীব্র আকার ধারণ করে। জনগণের দাবি উপেক্ষা করে বাহরাইন সরকার যে কোনো ধরনের সংস্কারের সব পথ বন্ধ করে দিয়েছে এবং জনগণকে হত্যা, গ্রেপ্তার, সামরিক আদালতে বিচার এমনকি ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের নাগরিকত্ব কেড়ে নেয়ার মতো পদক্ষেপ নিয়েছে। সরকার বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত অনেককে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

কিন্তু সরকারের দমন-পীড়ন সত্বেও জনগণের আন্দোলন তো থামেনি বরং আন্দোলন আরো বেগবান হয়েছে এবং সংস্কার আন্দোলন এখন সরকার পতনের আন্দোলনে রূপ নিয়েছে। এদিকে সময় যতই গড়াচ্ছে ততই বাহরাইনের ব্যাপারে বাইরের হস্তক্ষেপ বাড়ছে। এমনকি সৌদি আরবের পাশাপাশি ইহুদিবাদী ইসরাইলও বাহরাইনের জনগণের আন্দোলন দমনে সহযোগিতা করছে।

২০২০ সালের সেপ্টেম্বর মাসে বাহরাইনের আলে খলিফা সরকার ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এ সংক্রান্ত চুক্তি সইয়ে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় ভূমিকা পালন করেন। ইসরাইলের সাথে সম্পর্ক স্থাপনের বিরুদ্ধে বাহরাইনের জনগণ প্রতিবাদে ফেটে পড়ে। তারা বলে সম্পর্ক স্থাপনের মাধ্যমে আলে খলিফা সরকার নিজেদের বৈধতা অর্জনের চেষ্টা করছে এবং ইসরাইলের সহযোগিতায় গণআন্দোলন দমনের চেষ্টা করছে।

এদিকে বাহরাইনে ইসরাইলি দূতাবাসের সামনে জনগণের প্রতিবাদ সমাবেশ এবং ইসরাইল ও বাহরাইনের কূটনীতিকদের আসা যাওয়া অব্যাহত থাকার কারণে আলে খলিফা সরকার আন্দোলন দমনের জন্য নতুন করে ইসরাইলের একজন কর্মকর্তাকে নিয়োগ দিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31