IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> ‘হিজাব ইস্যুতে অবমাননাকর পদক্ষেপ ইসলামোফোবিয়ার লক্ষণ’

‘হিজাব ইস্যুতে অবমাননাকর পদক্ষেপ ইসলামোফোবিয়ার লক্ষণ’

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতে বিজেপিশাসিত কর্ণাটকে হিজাব বিতর্ককে কেন্দ্র করে সাতশো’র বেশি আইনজীবী, আইনের শিক্ষার্থী ও আইন বিশেষজ্ঞ একটি খোলা চিঠি লিখেছেন। ওই চিঠিতে মুসলিম মেয়েদের হিজাব পরার জন্য স্কুল-কলেজে প্রবেশে বাধা দেওয়ার তীব্র নিন্দা জানানো হয়েছে। এটাকে ‘সাংবিধানিক অধিকার লঙ্ঘন’ বলেও মন্তব্য করা হয়েছে।

হিন্দি গণমাধ্যম ‘দৈনিক ভাস্কর’ সূত্রে প্রকাশ, খোলা চিঠিতে বলা হয়েছে যে, মুসলিম মেয়ে ও নারীদের প্রতি এই অবহেলা জনসাধারণের দৃষ্টিতে অমানবিক, এটি সংবিধান এবং সমগ্র সম্প্রদায়ের অবমাননা। মর্যাদা সহকারে বেঁচে থাকার মৌলিক অধিকার রক্ষা করতে ব্যর্থ হওয়ায় লজ্জায় আমাদের মাথা হেঁট গেছে।

হিন্দি গণমাধ্যম ‘অপইন্ডিয়া’ সূত্রে প্রকাশ, হিজাব পরার নিষেধাজ্ঞাকে মুসলিমদের সাংবিধানিক অধিকারের লঙ্ঘন বলে আখ্যায়িত করে ৭৬৫ জন আইনজীবী, আইনের ছাত্র, শিক্ষাবিদ এবং সমাজকর্মী একটি খোলা চিঠি লিখেছেন। খোলা চিঠিতে বলা হয়েছে যে, স্কুল-কলেজে ঢোকার আগে তাদের হিজাব খুলে ফেলতে বাধ্য করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়ে মুসলিম ছাত্রী ও কর্মীদের প্রকাশ্যে অপমান করার জন্য নিজেদের মাথা হেঁট হয়ে গেছে।

চিঠিতে আরও বলা হয়েছে, শিক্ষার্থীদের ধর্মীয় পোশাক পরিধানে নিষেধাজ্ঞা সম্বলিত হাইকোর্টের আদেশটি সংবিধানের ২৫ অনুচ্ছেদে বর্ণিত বিশ্বাসের স্বাধীনতার অধিকার সম্পর্কিত।

খোলা চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানে ইউনিফর্ম প্রয়োগ নতুন কিছু নয়। মুসলিম মেয়েরা হিজাব পরত, শিখ ছেলেরা পাগড়ি পরত, অন্যরা তাদের শরীরে তাদের ধর্মের বিভিন্ন প্রতীকসহ ইউনিফর্ম পরত, কিন্তু মুসলিম ছাত্রীদের উপরে বর্তমান আক্রমণ ‘ইসলামোফোবিয়ার’ লক্ষণ।

তারা বলেন, হিন্দু ধর্মের অনুসারী ছাত্ররা প্রতিদিন তাদের বিশ্বাসের বিভিন্ন প্রতীক যেমন বিন্দি, তিলক, বিভূতি নিয়ে স্কুলে আসে। কিন্তু, হিজাব পরা মুসলিম ছাত্রীদের ক্ষেত্রে আজ যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, ওই প্রতীকগুলোর বিরুদ্ধে এমন প্রতিক্রিয়া কখনও দেখা যায়নি।

এটিকে মুসলিমদের অবমাননা বলে উল্লেখ করে তারা চিঠিতে বলেন, আমরা কর্ণাটক হাইকোর্টকে মুসলিম শিক্ষার্থী ও কর্মীদের সার্বজনিক অপমানকে বিচার বিভাগীয় আমলে নিতে এবং এ ধরণের অবমাননাকর পদক্ষেপ বন্ধ করার জন্য অবিলম্বে প্রয়োজনীয় আদেশ দেওয়ার জন্য অনুরোধ করছি।

প্রসঙ্গত, হিজাব বিতর্ককে কেন্দ্র করে গত ১৪ ফেব্রুয়ারি কর্নাটক হাইকোর্ট অন্তর্বর্তিকালীন নির্দেশে আপাতত কোনও শিক্ষা প্রতিষ্ঠানে কোনও ধর্মীয় পোশাক পরে যাওয়া যাবে না বলে জানিয়েছে। মুসলিম শিক্ষার্থীরা অবশ্য হিজাব পরে স্কুল-কলেজে যেতে দেওয়ার দাবিতে অনড় রয়েছেন। কর্তৃপক্ষ আদালতের অন্তর্বর্তী নির্দেশের দোহাই দিয়ে শিক্ষার্থীদের হিজাব খুলে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার কথা বলায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31