IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> শরণার্থী শিবিরে উচ্ছেদ অভিযান আন্তর্জাতিক আইনের লংঘন

শরণার্থী শিবিরে উচ্ছেদ অভিযান আন্তর্জাতিক আইনের লংঘন

ধূমকেতু নিউজ ডেস্ক : অধিকৃত পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরের শেখ জাররাহ শরণার্থী শিবির থেকে ফিলিস্তিনি জনগণকে বহিষ্কারের জন্য যে ঘৃণ্য পদক্ষেপ নিয়েছে ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী তার নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

বিশ্ব সংস্থাটি বলেছে ইসরাইলের পক্ষ থেকে নেয়া এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন।

রোববার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেস-এর মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব কথা বলেন। এর আগে জাতিসংঘের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল পূর্ব বায়তুল মুকাদ্দাস শহর এবং শেখ জাররাহ শরণার্থী শিবির পরিদর্শন করে। ওই শিবিরের একটি ফিলিস্তিনি পরিবার বহিষ্কারের মুখে রয়েছে।

শেখ জাররাহ শিবিরে জাতিসংঘ প্রতিনিধিদলের সফরের বিষয়টি নিশ্চিত করেন ডুজারিক। তিনি বলেন, শেখ জাররাহ শরণার্থী শিবিরে ৭০ বছর ধরে বসবাস করা ফিলিস্তিনি পরিবারটির সঙ্গে জাতিসংঘের প্রতিনিধি দল সাক্ষাৎ করে। পরিবারটিতে ছয়টি শিশু এবং একজন বৃদ্ধা রয়েছেন। তারা ইসরাইলি বহিষ্কার তৎপরতার মুখে অত্যন্ত উদ্বেগের ভেতর দিয়ে দিন পার করছেন।

ডুজারিক জানান, শেখ জাররাহ শরণার্থী শিবিরে ২১৮টি পরিবার বসবাস করে। শরণার্থী শিবির থেকে এসব ফিলিস্তিনিকে বহিষ্কার না করার জন্য ইসরাইলের প্রতি জাতিসংঘ বারবার আহ্বান জানিয়েছে। তিনি আরো বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী, সুরক্ষা দেয়া কোনো ব্যক্তিকে ইহুদিবাদী সেনারা জোরপূর্বক বহিষ্কার করতে পারবে না। ফলে ইসরাইলের বর্তমান পদক্ষেপ আন্তর্জাতিক আইনের এর সম্পূর্ণ লঙ্ঘন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31