IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> লিড নিউজ >> ভিসা ছাড়াই পোল্যান্ড ঢোকার অনুমতি বাংলাদেশিদের

ভিসা ছাড়াই পোল্যান্ড ঢোকার অনুমতি বাংলাদেশিদের

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনে যুদ্ধের কারণে আটকেপড়া বাংলাদেশিদের দেশে ফেরার সুযোগ দিতে ভিসা ছাড়াই ঢোকার অনুমতি দিয়েছে পোল্যান্ড সরকার।

যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের বিভিন্ন শহরে অবস্থানরত বাংলাদেশিরা আটকে পড়েছেন। তারা উদ্ধারের আকুতিও জানাচ্ছেন। এদের বেশিরভাগই শিক্ষার্থী। বৃহস্পতিবার রাতে পোল্যান্ডের ওয়ারশতে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পোল্যান্ড-ইউক্রেন সীমান্ত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা ছাড়া উন্মুক্ত করে দেয়া হয়েছে। এক্ষেত্র বৈধ পাসপোর্টধারীরা সীমান্ত রক্ষী বাহিনীকে পাসপোর্ট দেখিয়ে পোল্যান্ডে ঢুকতে পারবেন।

যাদের পাসপোর্ট নেই, তারাও ট্র্যাভেল পাস নিয়ে পোল্যান্ডে ঢুকতে পারবেন প্রত্যেক বাংলাদেশিকে দুই কপি পাসপোর্ট সাইজে রঙিন ছবি সঙ্গে রাখতে অনুরোধ করেছে দূতাবাস।

শুক্রবার সকালে ওয়ারশতে বাংলাদেশ দূতাবাসের একটি দল পোল্যান্ড- ইউক্রেন সীমান্তের পথে রওনা হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউক্রেন থেকে পোল্যান্ডে ঢুকতে ইচ্ছুক বাংলাদেশিদের তারা সহায়তা করবেন।

দূতাবাস বলছে, ইউক্রেনের ভেতরে বিচ্ছিন্ন বোমা বিস্ফোরণ ঘটছে, পেট্রলের অপ্রতুলতা রয়েছে এবং পথে অতিরিক্ত যানজটের খবর আসছে। কাজেই পোল্যান্ড সীমান্ত থেকে দূরবর্তী এলাকায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের রওনা হতে হওয়ার আগে পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করে নেয়া প্রয়োজন।

গত কিছু দিন ধরে যুদ্ধের দামামার পর বৃহস্পতিবার রাশিয়ার বাহিনী ইউক্রেনের উপর স্থল ও আকাশ পথে হামলা শুরু করেছে। রাজধানী কিয়েভেও গোলাবর্ষণ হচ্ছে।

ইউক্রেনের কিয়েভ থেকে পোল্যান্ড সীমান্তের দূরত্ব পাঁচশ কিলোমিটারের মতো। এখন সেখানে বিমান চলাচল বন্ধ। স্থলপথে যানবাহন চলাচলও স্বাভাবিক নয়। ফলে যুদ্ধ পরিস্থিতিতে পোল্যান্ড যাওয়াও কঠিন হয়ে পড়েছে বলে ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিরা জানিয়েছেন।

আবার এই পরিস্থিতিতে অনেক বাংলাদেশি শিক্ষার্থীর হাতে পোল্যান্ড পর্যন্ত যাওয়ার জন্য যথেষ্ট টাকাও নেই। বাংলাদেশ থেকে সেখানে টাকা পাঠানো জটিল বলে তাদের সঙ্কট আরও বেশি।

ইউক্রেনের যে দিকে পোল্যান্ড, তা বিপরীত দিকে ১ হাজারের বেশি কিলোমিটার দূরের মারিওপোলেও কিছু বাংলাদেশি রয়েছে বলে খবর মিলেছে। বৃহস্পতিবারই সেখানে হামলা করেছে রুশ বাহিনী।

ইউক্রেনে বাংলাদেশের কোনো দূতাবাস না থাকায় পোল্যান্ডের ওয়াশতে বাংলাদেশের দূতাবাস থেকে তাদের সহায়তা দেয়ার চেষ্টা চলছে।

কত বাংলাদেশি ইউক্রেনে আছেন তার সুনির্দিষ্ট কোনো হিসাব সরকারের খাতায় নেই। তবে সেই সংখ্যা এক থেকে দেড় হাজার হতে পারে বলে ধারণা দিয়েছিলেন পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন।

বৃহস্পতিবার বাংলাদেশের এক গণমাধ্যমকে সুলতানা লায়লা হোসেন বলেন, ইউক্রেন থেকে অনেকে ইতোমধ্যে পোল্যান্ডে চলে এসেছেন। যে যেদিকে পারছে বর্ডারের দিকে চলে যাচ্ছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত বাংলাদেশির সংখ্যা ৬০০ পেরিয়ে গেছে। তিনটি গ্রুপ করা হয়েছে। অন্য বাংলাদেশিদের খোঁজ পেতে আইওএম এবং রেডক্রসের সাথে যোগাযোগ করছি আমরা।

যারা পোল্যান্ডে পৌঁছাচ্ছেন, তাদের বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করার পরামর্শ দেন লায়লা।

“দূতাবাসের সাথে যোগাযোগ করবেন অথবা কাছাকাছি যারা ভলান্টিয়ার হিসেবে কাজ করছে, তাদের সাথে যোগাযোগ করবেন।”

জরুরি যোগাযোগের নম্বর

প্রবাসী বাংলাদেশিদের তথ্য ও জরুরি যোগাযোগের জন্য কয়েকটি হটলাইন নম্বর দিয়েছে দূতাবাস।

দূতাবাসের এক ফেইসবুক পোস্টে বলা হয়, ‘প্রবল ব্যস্ততার কারণে’ রাষ্ট্রদূত এবং দূতাবাসের কাউন্সেলর অনেক ফোন ধরতে পারছেন না। বিকল্প নম্বরগুলোতে ফোন করে ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিরা সহযোগিতা পাবেন।

মো. মাসুদুর রহমান: +48 739 527 722

মো. মাহবুবুর রহমান: +48 579 262 403

ফারহানা ইয়াসমিন: +48 690 282 561

বিলাল হোসেন: +48 739 634 125

মোহাম্মদ রব্বানী: +48 696 745 903

এছাড়া প্রয়োজনে বাংলাদেশিদের ওয়ারশ দূতাবাসের কর্মকর্তা অনির্বাণ নিয়োগীর নম্বরে যোগাযোগের পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

অনির্বাণ নিয়োগী: +48572094381

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31