IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> লিড নিউজ >> জন্মভূমি ছেড়ে যাচ্ছেন ইউক্রেনিয়ানরা

জন্মভূমি ছেড়ে যাচ্ছেন ইউক্রেনিয়ানরা

ধূমকেতু নিউজ ডেস্ক : রুশ আগ্রাসনের হাত থেকে প্রাণ বাঁচাতে যে যেভাবে পারছেন ইউক্রেন ছেড়ে পালাচ্ছেন ইউক্রেনের নাগরিক। এরই মধ্যে সীমান্ত খুলে দিয়েছে প্রতিবেশী রোমানিয়া, হাঙ্গেরি, স্লোভাকিয়াসহ পশ্চিমা বেশ কয়েকটি প্রতিবেশী দেশ। জাতিসংঘ বলছে, গেলো ৪৮ ঘণ্টায় ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ। শরণার্থীদের জন্য হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা পোল্যান্ড রেখেছে বলে জানা গেছে।

বোমা আতঙ্কে প্রিয় জন্মভূমি ছেড়ে যেতে হচ্ছে বলে কোনো সান্ত্বনাতেই আটকানো যায়নি মারিকা সিপোসের চোখের পানি। দেশ ছাড়ার আগ মুহূর্তে চোখ ভরা জল নিয়ে তিনি বললেন, কতো বছরের স্মৃতি, ঘরবাড়ি সবকিছু ফেলে আসতে হয়েছে। আমি বোঝাতে পারবো না ভেতরটা কেমন হাহাকার করছে। এই বয়সে এমন পরিস্থিতির মুখে পড়তে হবে কখনও ভাবিনি।

তার মতো হাজার হাজার মানুষ প্রাণ বাঁচাতে নিজভূমি ছেড়ে আশ্রয়ের খোঁজে ছুটছেন প্রতিবেশী দেশগুলোতে। এরইমধ্যে ইউক্রেন থেকে আগত শরণার্থীদের নিরাপদ আশ্রয়ের জন্য সীমান্ত খুলে দিয়েছে প্রতিবেশী পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি, স্লোভাকিয়া ও মলদোভা।

ভিটালি কোভাল নামের এক ইউক্রেনিয়ান শরণার্থী বলেন, গত কয়েক মাস ধরেই যুদ্ধের আশঙ্কায় ছিলাম আমরা। চূড়ান্ত হামলার পর তাই আর ঘরে থাকতে পারিনি। প্রাণ বাঁচাতে স্বজনদের নিয়ে পালিয়ে এসেছি। এখনও জানি না কোথায় নিরাপদ আশ্রয় পাবো, ভাগ্যে কি অপেক্ষা করছে সেটাও অনিশ্চিত।

শরণার্থীদের প্রসঙ্গে পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মারুইজ কামিনিস্ক বলেন, শরণার্থীদের আশ্রয়ে সব ধরনের প্রস্তুতি নিয়েছি আমরা। নিশ্চিতভাবেই বলতে পারি, যেকোনো দেশের নাগরিকের জন্য খুবই নিরাপদ পোল্যান্ড। সবকিছু দিয়েই আমরা ইউক্রেনের পাশে থাকবো, সহায়তা দিয়ে যাবো। আমাদের সীমান্ত রক্ষীরাও সবার নিরাপত্তায় কাজ করছেন।

এদিকে, অনেক ইউক্রেনিয়ান যেমন দেশ ছেড়েছেন তেমনি দেশের হয়ে লড়তে ফিরেছেনও কেউ কেউ। তবে ১৮ থেকে ৬০ বছর বয়সী নাগরিকদের দেশ ছাড়তে নিষেধ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সামরিক প্রশিক্ষণ নিতে আসা এক ইউক্রেনিয়ান বলেন, জন্মসূত্রে আমার বাবা পোল্যান্ডের নাগরিক, আমরাও সেখানেই ছিলাম। তবে যুদ্ধের কথা শুনে ফিরে যাচ্ছি। আমার মা এবং বোন এখনও কিয়েভে, আর আমি দেশের জন্য লড়াই করেই বেঁচে থাকতে চাই।

প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়ন কিয়েভকে এখনও কোনো ধরনের সহায়তা না করলেও, প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেয়াদের জন্য সহায়তা পাঠানোর আশ্বাস দিয়েছে জার্মানি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31