IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> ‘লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইউক্রেনে সামরিক অভিযান চলবে’

‘লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইউক্রেনে সামরিক অভিযান চলবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানিয়েছেন, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চলবে। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা স্পুতনিক নিউজ এ খবর দিয়েছে।

রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, মস্কোর মূল লক্ষ্য ছিল পশ্চিমাদের সৃষ্ট হুমকি থেকে নিজেকে রক্ষা করা। তিনি আরও দাবি করেন, ইউক্রেনে সামরিক অভিযান চালালেও দেশটি দখলের পরিকল্পনা নেই রাশিয়ার।

এদিকে, জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া সাধারণ পরিষদকে বলেছেন, ‘ইউক্রেন দখল করাটা আমাদের পরিকল্পনার অংশ নয়। বিশেষ এই অভিযানের উদ্দেশ্য হলো সেই সব মানুষকে রক্ষা করা, যারা আট বছর ধরে কিয়েভ সরকারের নৃশংসতা ও গণহত্যার শিকার। এ জন্যই ইউক্রেনকে নিরস্ত্র করা প্রয়োজন।’

কিয়েভ সরকার কর্তৃক সংঘটিত ভয়াবহ অপরাধের উদাহরণ হিসেবে ইউক্রেনে মার্কিন-সমর্থিত অভ্যুত্থানের প্রতিবাদকারী মানুষদের হত্যার কথা উল্লেখ করেন রুশ রাষ্ট্রদূত।

ওডেসার ভবনে ৪০ জনকে জীবন্ত পুড়িয়ে হত্যার কথা তুলে ধরে তিনি বলেন, এ ঘটনায় রুশ নাগরিকসহ যারা নৃশংসতা চালিয়েছে, তাদের বিচারের আওতায় আনতে চায় মস্কো।

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রুশ সাঁজোয়া বহর পৌঁছে গেছে বলে জানিয়েছে আল জাজিরা টেলিভিশন। কিয়েভ দখলের লক্ষ্যে প্রায় ৬৫ কিলোমিটার দীর্ঘ সাঁজোয়া বহইট পাঠিয়েছে রাশিয়া

রুশ সামরিক বাহিনী এবং তাদের দোনেস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্রের মিত্ররা গত বৃহস্পতিবার ইউক্রেনকে নিরস্ত্রীকরণের লক্ষ্যে একটি বড় আকারের সামরিক অভিযান শুরু করেছে। দোনবাসে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী এবং অতি-জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক ব্যাটালিয়নদের কয়েক সপ্তাহের ক্রমবর্ধমান গোলাগুলি, মর্টার, স্নাইপার এবং নাশকতামূলক আক্রমণের পর এই অভিযান শুরু হয়।

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ ও রাজধানী কিয়েভের মধ্যবর্তী অঞ্চল অখতিরকায় অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে হামলা করেছে রুশ সেনারা। এতে কমপক্ষে ৭০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। ওই অঞ্চলের প্রশাসনিক প্রধান দিমত্র জিভিতস্কাই সামাজিক মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এমনটা দাবি করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31