IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> লিড নিউজ >> খারকিভে তুমুল সংঘর্ষ

খারকিভে তুমুল সংঘর্ষ

ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে তাদের সৈন্যরা ইউক্রেনের দক্ষিনাঞ্চলীয় শহর খারসন দখল নিয়ে পূর্ণ কর্তৃত্ব স্থাপন করেছে। সেই সঙ্গে দেশটির আরেকটি গুরুত্বপূর্ণ শহর খারকিভ-এর পুলিশ বিভাগের একটি ভবনে রকেট হামলা করেছে তারা।

বুধবার রুশ ছত্রীসেনারা বিমান থেকে নামে দেশটির দ্বিতীয় বৃহত্তম পূর্বাঞ্চলীয় এ শহরে।

ইউক্রেনের সেনাবাহিনী এক বিবৃতিতে এ কথা জানিয়ে বলেছে, তারা একটি হাসপাতালে হামলা চালিয়েছে। হামলাকারীদের সাথে তাদের তুমুল সংঘর্ষ চলছে। রুশ সীমান্তবর্তী খারকিভের মোট জনসংখ্যা ১৪ লাখ। এদের অধিকাংশই রুশ ভাষাভাষি।

শহরটির সর্বত্রই সংঘর্ষ চলছে। এ অবস্থায় ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আন্তন গেরাশচেঙ্কো বলেছেন, “মূলত খারকিভের এমন কোন জায়গা নেই যেখানে গোলা হামলা চালানো হয়নি।”

এদিকে কৃষ্ণসাগর তীরবর্তী খেরসন শহরটি মঙ্গলবার ঘিরে রেখে রুশ সেনারা প্রবেশমুখে তল্লাশিচৌকি বসিয়েছিল। ইতোমধ্যে তারা রেলওয়ে স্টেশন ও বন্দর দখলে নিয়েছে।

নগরীর মেয়র ইগর কলিখায়েভের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম এ খবর জানায়।

এদিকে আজভ সাগর তীরবর্তী বন্দর নগরী মারিওপুলে মঙ্গলবার রুশ হামলায় কয়েক’শ বেসামরিক লোক আহত হয়েছে বলে নগরীর মেয়র ভাদিম বয়েশেংকো জানিয়েছেন।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তারা বেলারুশ থেকেও হামলার আশংকা করছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, বেলারুশের সৈন্যদের উচ্চ সতর্কাবস্থায় এবং ইউক্রেন সীমান্তের কাছাকাছি জড় করা হয়েছে।

মন্ত্রণালয় আরও বলছে, গত ২৪ ফেব্রুয়ারি রুশ হামলা শুরুর পর থেকে রাশিয়া বেলারুশের সীমান্ত থেকে পদ্ধতিগতভাবে ইউক্রেনের সামরিক ও বেসামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31