IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> পাকিস্তানে মসজিদে হামলার দায়িত্ব স্বীকার করল দায়েশ

পাকিস্তানে মসজিদে হামলার দায়িত্ব স্বীকার করল দায়েশ

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের একটি শিয়া মসজিদে ভয়াবহ হামলার দায় স্বীকার করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ।

শুক্রবার জুমা নামাজের সময় চালানো ওই হামলায় অন্তত ৫৬ জন মুসল্লি নিহত ও ১৯০ জন আহত হন।

গতকালের হামলার ঘটনায় বিশ্বব্যাপী মুসলমানেরা কঠোর নিন্দা জানিয়েছেন। পাশাপাশি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ইবাদত-বন্দেগির স্থানগুলো নিরাপদ থাকা উচিত, এগুলোকে হামলার লক্ষ্য বস্তু বানানো উচিত নয়। দায়েশ সন্ত্রাসীরা হামলার ব্যাপারে দাবি করেছে, তাদের সদস্যরা গতকাল পেশোয়ারের ওই শিয়া মসজিদে সফলভাবে অভিযান চালায়।

২০১৮ সালের পর গতকালের বোমা হামলা পাকিস্তানের সবচেয়ে রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলার ঘটনা। ২০১৮ সালে বেলুচিস্তান প্রদেশের এক নির্বাচনী সমাবেশে বোমা হামলায় ১৪৯ জন নিহত হয়েছিল যার মধ্যে আটটি শিশু ছিল।

গতকালের হামলার বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়েছে পাকিস্তানের হিউম্যান রাইটস কমিশন। সংস্থাটি বলেছে, শিয়া মুসল্লিদের লক্ষ্য করে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী এই হামলা চালিয়েছে।

এদিকে, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ভয়াবহ হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, “ইবাদত বন্দেগীর ঘরগুলো স্বর্গের মতো থাকা উচিত, হামলার লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়। ভয়াবহ এই হামলার নিন্দা জানাই আমি। হামলায় যারা স্বজনদের হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা এবং পাকিস্তানের জনগণের প্রতি আমি সংহতি জানাচ্ছি।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31