IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘২০২২ সালের বিধানসভা নির্বাচনে এটাই আমার শেষ জনসভা’

‘২০২২ সালের বিধানসভা নির্বাচনে এটাই আমার শেষ জনসভা’

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর প্রদেশের বারাণসীতে সপ্তম পর্বের জন্য নির্বাচনী প্রচারের সময়ে বলেছেন, ২০২২ সালের বিধানসভা নির্বাচনে এটাই আমার শেষ জনসভা। বিজেপি উত্তর প্রদেশের উন্নয়ন করেছে। বিজেপিকে জয়ী করুন।

শনিবার সন্ধ্যায় রাজ্যটিতে ৭ম ও শেষ দফার বিধানসভার নির্বাচনী প্রচার শেষ হয়েছে। আগামী (সোমবার) সেখানে শেষ দফার নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ হিন্দি গণমাধ্যম ‘লাইভ হিন্দুস্তান’ সূত্রে প্রকাশ, প্রধানমন্ত্রী মোদি বারাণসীতে নির্বাচনী প্রচারে জনসাধারণের উদ্দেশে বিরোধীদের সমালোচনা করে বলেন, ইউক্রেন সংকট নিয়ে পারিবারতান্ত্রিক দল রাজনীতি করছে। ভারত সরকার ইউক্রেন থেকে প্রতিটি শিশুকে নিরাপদে ভারতে আনতে বদ্ধপরিকর।

তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা আমাদের ভোট দিন। আমরা দরিদ্রদের ঘরে চুলা জ্বালানোর শপথ নিয়েছি। সংকটের সময়েও পারিবারতান্ত্রিক দল রাজনীতি করছে। এবার জাতীয়তাবাদ ও উন্নয়নের নামে রাজ্যে ভোট চাচ্ছে।পরিবারপন্থিদের ইতিহাস উত্তর প্রদেশ লুটপাটের ইতিহাস।

বিগত সরকারগুলোর সমালোচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও বলেন, তাদের সরকারের আমলে রাজ্যে শুধু দাঙ্গা হয়েছে। উত্তর প্রদেশ কয়েক দশক ধরে এমন নির্বাচন দেখেনি যেখানে উন্নয়ন কাজের ভিত্তিতে ভোট চাওয়া হচ্ছে। রাজ্যকে স্বজনপ্রীতির কবল থেকে মুক্ত করতে হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিকে, কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউক্রেন থেকে ভারতীয় শিক্ষার্থীদের উদ্ধারের সাফল্য দাবি করলেও ওই ইস্যুতে ব্যর্থতার অভিযোগ তুলে আজ (শনিবার) পশ্চিমবঙ্গের কোলকাতার মেয়র ও রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘অপদার্থ’ বলে সমালোচনা করেছেন।

তিনি বলেন, ‘বোমা হামলার মধ্যে আমাদের ছাত্রদের ইউক্রেনে রেখে দিয়েছে। কেন আক্রমণাত্মকভাবে মোদি সাহেব ভোটের প্রচারে ব্যস্ত না হয়ে আগেই কেন বললেন না, আমরা ওদের উদ্ধার করে আনবো। ইউক্রেনে ঢোকার ক্ষমতা তাদের চার মন্ত্রীর নেই। বাইরে থেকে দাঁড়িয়ে ফকর-ফকর করছে, যখন ছাত্ররা নিরাপদ আশ্রয়ে পৌঁছে গেছে, আজ না হয় কাল তারা ফ্লাইটে উঠবে।

তিনি আরও বলেন, ইউক্রেন থেকে তারা ফ্লাইটে উঠতে পারল না কেন? কেন ইউক্রেন থেকে সবাইকে একত্রিত করে নিয়ে দূতাবাস দায়িত্ব নিয়ে এটা করল না? অপদার্থ কে? নরেন্দ্র মোদি। তার কারণ উনি নির্বাচনী প্রচারে ব্যস্ত। এবার তো মনে হচ্ছে পৌরসভা নির্বাচনেও নরেন্দ্র মোদি দৌড়বেন’ বলেও কটাক্ষ করেন পশ্চিমবঙ্গের কোলকাতার মেয়র ও রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31