IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> টপ নিউজ >> ‘চীনের সহযোগিতা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে’

‘চীনের সহযোগিতা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়ার ওপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করার ব্যাপারে চীনকে হুঁশিয়ার করে দিয়েছে ওয়াশিংটন। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এক সাক্ষাৎকারে দাবি করেছেন, ইউক্রেনে হামলা চালানোর কারণে রাশিয়াকে যে ক্ষতির সম্মুখীন হতে হবে তা অন্য কেউ পুষিয়ে দিতে চাইলে আমেরিকা বসে থাকবে না।

তিনি আরও বলেন, আমরা চীনকে একথা বোঝানোর চেষ্টা করছি যে, রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে ‘কঠোর পরিণতি’ ভোগ করতে হবে।

সুলিভান দাবি করেন, আমেরিকা বিশ্বাস করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলা শুরু করার আগেই বিষয়টি চীনা কর্মকর্তার জানতেন।

তিনি বলেন, কাজেই আমরা এ বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করছি যে, চীন রাশিয়াকে এই হামলা চালাতে কতখানি সহযোগিতা করেছে।

ইউক্রেন সংকট নিরসনে গঠনমূলক ভূমিকা রাখতে চীন এ পর্যন্ত একাধিকবার নিজের প্রস্তুতির কথা ঘোষণা করেছে। বেইজিং বলেছে, ইউক্রেন সংকট নিরসনের জন্য তার কাছে কয়েকটি পরিকল্পনা রয়েছে। তবে দৃশ্যত চীনের এ প্রস্তাব এখন পর্যন্ত কোনো পক্ষ গ্রহণ করেনি।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো মস্কোর বিরুদ্ধে ধারাবাহিক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাশিয়ার সঙ্গে চীনের বিপুল অঙ্কের বাণিজ্যিক লেনদেন থাকায় আমেরিকা মনে করছে পাশ্চাত্যের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে বেইজিং মস্কোর সঙ্গে অর্থনৈতিক লেনদেন চালিয়ে যাবে। চীন সরকার অবশ্য পাশ্চাত্যের এ উদ্বেগের কোনো জবাব দেয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31