IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করবে ইরান-রাশিয়া

মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করবে ইরান-রাশিয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করে দেয়ার জন্য তেহরান ও মস্কো যৌথ প্রচেষ্টা চালাবে। মার্কিন অর্থ মন্ত্রণালয় যেদিন নতুন করে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সেদিনই তিনি একথা বললেন।

ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে যখন একটি চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে তখন মার্কিন অর্থ মন্ত্রণালয় বুধবার এক ঘোষণায় ইরানের কয়েকটি প্রতিষ্ঠান ও এক ব্যক্তির ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করে।

একই দিন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী চীনের তুনশি শহরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে সাক্ষাতের পর বলেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞা অকার্যকর করে দেয়ার লক্ষ্যে একযোগে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে রাশিয়া ও ইরান।

ইরানের ওপর বহু বছর ধরে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা থাকলেও গত এক মাসে নিষেধাজ্ঞায় আক্রান্ত দেশের তালিকায় এক নম্বরে উঠে এসেছে রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি মস্কো ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে অগণিত নিষেধাজ্ঞা আরোপ করেছে।

চীনে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের অবকাশে দ্বিপক্ষীয় বৈঠক করেন ল্যাভরভ ও আব্দুল্লাহিয়ান। ওই বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন সংক্রন্ত ভিয়েনা আলোচনা নিয়ে কথা বলেন। এছাড়া, তারা ইউক্রেন ও আফগানিস্তানসহ চলমান আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদি নিয়েও মতবিনিময় করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31