IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> লিড নিউজ >> ইউক্রেনের উত্তরাঞ্চল এখন ‘সম্পূর্ণ’ মুক্ত, দাবি ব্রিটেনের

ইউক্রেনের উত্তরাঞ্চল এখন ‘সম্পূর্ণ’ মুক্ত, দাবি ব্রিটেনের

ধূমকেতু নিউজ ডেস্ক : রুশ বাহিনী থেকে ইউক্রেনের উত্তরাঞ্চল এখন ‘সম্পূর্ণ’ মুক্ত, এমনটিই দাবি করেছে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তাদের দাবি, ইউক্রেনের উত্তরাঞ্চল থেকে রাশিয়ান সৈন্যদের এখন ‘পুরোপুরি প্রত্যাহার’ করা হয়েছে। এই অঞ্চলের সব রুশ সৈন্য বেলারুশ এবং রাশিয়ায় ফিরে গেছে।

রুশ সৈন্যের এই ইউনিটগুলোর কিছু ইউনিটকে পূর্ব ইউক্রেনে স্থানান্তর করা হবে। তবে তাদেরকে পুনরায় মোতায়েনের আগে উল্লেখযোগ্য মাত্রায় গোলাবারুদ ও বিভিন্ন যুদ্ধ সরঞ্জামাদি সরবরাহ প্রয়োজন হবে।

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ব্রিটিংয়ে বলেছে, “উত্তর ইউক্রেন থেকে সৈন্যদের পুনঃমোতায়েনের জন্য রাশিয়ার কমপক্ষে এক সপ্তাহ সময় লাগতে পারে।”

ব্রিটেনের মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইউক্রেনের পূর্ব এবং দক্ষিণে শহরগুলোতে এখনও রাশিয়ার গোলাবর্ষণ অব্যাহত রয়েছে এবং রাশিয়ান সৈন্যরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর ইজিয়াম থেকে দক্ষিণের দিকে অগ্রসর হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরই মধ্যে আজ শুক্রবার ৪৪তম দিনে গড়িয়েছে রুশ এই সামরিক অভিযান। অভিযানের এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ সেনারা। অবশ্য, নিজেদের সামর্থ অনুযায়ী প্রতিরোধও গড়ে তুলেছে ইউক্রেনীয় সামরিক বাহিনী। ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধের মুখে সম্প্রতি রাজধানী কিয়েভ ও এর পাশ্ববর্তী এলাকা এবং চেরনিহিভ ছাড়তে বাধ্য হয় রুশ বাহিনী।

এরই ধারাবাহিকতায় শুক্রবার ইউক্রেনের উত্তরাঞ্চল রুশ বাহিনী থেকে সম্পূর্ণ মুক্ত বলে দাবি করা হল। সূত্র: বিবিসি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31