IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> ‘ইউক্রেনে সমরাস্ত্রের ঢল শান্তি আলোচনার পথে অন্তরায়’

‘ইউক্রেনে সমরাস্ত্রের ঢল শান্তি আলোচনার পথে অন্তরায়’

ধূমকেতু নিউজ ডেস্ক : আমেরিকা ইউক্রেনকে সমরাস্ত্র দেয়া অব্যাহত রাখলে মস্কো ও কিয়েভের মধ্যে যেকোনো শান্তি আলোচনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।

ক্রেমলিন বলেছে, হোয়াইট হাউজ ইউক্রেনকে সমরাস্ত্রসহ অন্যান্য সামরিক সহযোগিতা অব্যাহত রাখলে শান্তি আলোচনায় সফলতা আশা করা হবে বাতুলতা।

এর আগে কিয়েভ ও মস্কোর প্রতিনিধিদের মধ্যে কয়েক দফা আলোচনা সত্ত্বেও দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে মুখোমুখি আলোচনার পরিবেশ তৈরি করা সম্ভব হয়নি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেন, “ইউক্রেনের প্রতি সমরাস্ত্রের ঢল রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনাকে সফল হতে দেবে না। অবশ্যই এই ঘটনা আলোচনার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।”

পেসকভ আরও বলেন, ওয়াশিংটন পুতিনের দুই মেয়ের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাতে হতভম্ব হয়েছে ক্রেমলিন। বিষয়টিকে তিনি রাশিয়ার বিরুদ্ধে পাশ্চাত্যের ‘বড় ধরনের উন্মত্ততা’ বলে অভিহিত করেন।

এর আগে বুধবার আমেরিকা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের দুই মেয়ে ক্যাটেরিনা ও মারিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তাদের বিরুদ্ধে পিতার সম্পদ গোপন করার অভিযোগ আনা হয়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রুশ ভাষাভাষী অধ্যুষিত দোনবাস অঞ্চলকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন। আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো এই অভিযানকে ‘পুতিনের ভূমি জবরদখল’ বলে উল্লেখ করেছে। এসব পশ্চিমা দেশ মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

তরে রাশিয়া বলছে, ইউক্রেন মস্কোর একগুচ্ছ দাবি মেনে নিলে সামরিক অভিযান বন্ধ হবে না। এসব দাবির মধ্যে রয়েছে, ইউক্রেনকে এই অঙ্গীকার করতে হবে যে, সে কখনও ন্যাটো জোটে যোগ দেবে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31