IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> অনাস্থা ভোট মোকাবিলায় প্রস্তুত ইমরানের দল

অনাস্থা ভোট মোকাবিলায় প্রস্তুত ইমরানের দল

ধূমকেতু নিউজ ডেস্ক : সম্মান বাঁচানোর চেষ্টায় অনাস্থা ভোট এড়িয়ে পার্লামেন্ট ভেঙে দেওয়ার কৌশল নিয়েছিলেন ইমরান খান। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে তার সেই চেষ্টা ভেস্তে গেছে।

দেশটির সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী শনিবার জাতীয় পরিষদে ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে ভোট হওয়ার কথা রয়েছে। খবর দ্য ডনের।

সব চোখ এখন পাকিস্তানের জাতীয় পরিষদের দিকে, যেখানে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খান থাকবেন কিনা তা নিয়ে সিদ্ধান্ত হতে যাচ্ছে।

পার্লামেন্টের নিম্ন কক্ষের অনাস্থা ভোটে ইমরানের ক্ষমতাসীন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টি সংখ্যাগরিষ্ঠতা হারাতে যাচ্ছে, এমন স্পষ্ট সম্ভাবনা সামনে রেখেও দলটি বিরোধীদের মাঠ ছেড়ে না দেওয়ার এবং তাদের পক্ষে যতটা সম্ভব পরিস্থিতি কঠিন করে তোলার কৌশল নিয়েছে।

এ কৌশলের অংশ হিসেবে তারা ভোট প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি বা হাউসের নতুন নেতা হিসেবে বিরোধী দলের মনোনীত প্রার্থী শাহবাজ শরিফের নির্বাচন ঠেকানোর চেষ্টা করতে পারে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়ার চৌধুরী বলেছেন, অনাস্থা প্রস্তাব সফল না হলে পাকিস্তানকে কঠিন পরিণতি ভোগ করতে হবে- এ ধরনের হুমকি দেওয়া একটি বার্তা বা এর বিষয়বস্তু পার্লামেন্টের অধিবেশনে উপস্থাপন করতে পারে সরকার এবং এ ইস্যুতে বিতর্ক চেয়ে স্পিকারের কাছে আবেদন জানাতে পারে।

শুক্রবার রাতে একটি গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি বলেছেন, অধিবেশনের বিষয়সূচিতে অনাস্থা ভোটের বিষয়টি থাকলেও শনিবার তা না-ও হতে পারে।

তিনি বলেছেন, সুপ্রিম কোর্ট ৯ এপ্রিলে ডাকা পার্লামেন্টের অধিবেশনে ভোট গ্রহণের নির্দেশনা দিলেও এর মানে এই নয় যে ওই তারিখেই তা করতে হবে।

আস্থা ভোটের মুখোমুখি হওয়ার আগের রাতে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সুপ্রিম কোর্টের রায় তিনি মেনে নিয়েছেন, তবে তাকে উৎখাত করে ‘আমদানি করা’ কোনো সরকার বসানোর চেষ্টা তিনি মেনে নেবেন না।

পার্লামেন্টে সমর্থনের যে হিসাব-নিকাশ দাঁড়িয়েছে, তাতে অনাস্থার লজ্জা নিয়ে ইমরানের বিদায় অনেকটাই নিশ্চিত। সেক্ষেত্রে মেয়াদ পূর্ণ হওয়ার প্রায় দেড় বছর আগেই ইমরানের দল পিটিআইকে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31