IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> টপ নিউজ >> দিল্লির জাহাঙ্গীরপুরীতে ১৪৪ ধারা জারি

দিল্লির জাহাঙ্গীরপুরীতে ১৪৪ ধারা জারি

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের উত্তর কর্ণাটকের হুবলি শহরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিকৃত পোস্টের প্রতিবাদে কিছু লোক জন্য রাস্তায় নামায় উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে পুলিশকে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করতে হয়েছে।

রোববার বিবিসি হিন্দি ওয়েবসাইট সূত্রে প্রকাশ, উত্তেজিত জনতাকে শান্ত করতে গিয়ে বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। এ সময়ে উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। শনিবার রাতে নামাজের পর ওই ঘটনা ঘটে। নামাজের পর পুরোনো শহরের থানার সামনে একদল লোক জড়ো হলে তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশকে বলপ্রয়োগ করতে হয়।

হুবলির পুলিশ কমিশনার লাভু রাম গণমাধ্যমকে বলেন, যে ব্যক্তি একটি ধর্মীয় স্থানের অবমাননা করার একটি মর্ফড ভিডিও (বিক্রিত/ভুয়ো) পোস্ট করেছিল তাকে গ্রেফতার করা হয়েছে। লোকেরা এই ভিডিওটির জন্য খুব ক্ষুব্ধ ছিল এবং তারা এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল। মর্ফড ভিডিও পোস্ট করা ওই যুবককে পুলিশ আগেই গ্রেফতার করেছিল। পুলিশ ক্রমাগত জনগণকে তা বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু তা সত্ত্বেও জনগণকে শান্ত করার সকল প্রচেষ্টা ব্যর্থ হয়।

পুলিশ কমিশনার লাভু রাম বলেন, জনতা হিংস্র হয়ে ওঠে এবং তারা পাথর নিক্ষেপ করতে থাকে। এ সময়ে তারা পুলিশের একটি গাড়িও ভাঙচুর করে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা জ্ঞানেন্দ্র সাংবাদিকদের বলেন, সহিংসতায় সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। একজন পরিদর্শককে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।

রাতের নামাজের পর যে বিবাদ শুরু হয়েছিল তা মেটাতে পুলিশের কয়েক ঘণ্টা সময় লেগে যায়। রবিবার সকালে পুলিশকে কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয়। এ সময় উত্তেজিত জনতা যানবাহন, হাসপাতাল ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে পাথর নিক্ষেপ করে। পুল্লিশ কমিশনার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং গোটা শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এর একদিন আগে, কর্ণাটকের হুবলির যমজ শহর ধারওয়াদে শ্রী রাম সেনা তার ছয় সদস্যকে সম্মানিত করেছিল যারা একজন মুসলিম বিক্রেতার তরমুজ ধ্বংস করার জন্য অভিযুক্ত ছিল। ওই লোকেরা হুবলির একটি স্থানীয় মন্দিরের কাছে তরমুজ বিক্রি করা এক মুসলিম বিক্রেতার ফল নষ্ট করে দিয়েছিল। এই বিক্রেতা দশ বছরেরও বেশি সময় ধরে মন্দিরের কাছে তরমুজ এবং অন্যান্য ফল বিক্রি করে আসছে। কিন্তু গত সপ্তাহে ওই ছয়জনের একটি দল ওই বিক্রেতার আউটলেটে পৌঁছে প্রায় আট থেকে দশ কুইন্টাল তরমুজ নষ্ট করে দেয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31