IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> আজভস্টাল স্টিল কারখানায় রুশ বাহিনীর প্রবেশ

আজভস্টাল স্টিল কারখানায় রুশ বাহিনীর প্রবেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মারিউপোল শহরের আজভস্টাল স্টিল কারখানায় রুশ বাহিনী বুধবার প্রথমবারের প্রবেশ করেছে বলে যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক ট্যাংক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার জানিয়েছে। বৃহস্পতিবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এদিকে মারিউপোলে ইউক্রেনের দখলে থাকা সর্বশেষ স্থান ওই স্টিল কারখানায় রাশিয়া তার আক্রমণ জোরালো করেছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে কারখানাটিতে অনেকগুলো বিস্ফোরণ ঘটতে দেখা গেছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

দোনেৎস্কের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের এমভিডি ডিএনআর নামে একটি মিডিয়া সংস্থা এ ভিডিওটি প্রকাশ করেছে। তবে বিবিসি স্বাধীনভা ভিডিওটি যাচাই করতে পারেনি।

ওই স্টিল কারখানায় তীব্র লড়াই চলছে এবং ভেতরে থাকা ইউক্রেনীয় যোদ্ধাদের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে মারিউপোলের মেয়র জানিয়েছেন।

এর আগে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছিলেন, কারখানার ভেতরে ইউক্রেনের যোদ্ধাদের অবরোধ করে রাখা হয়েছে।

সম্প্রতি এই প্ল্যান্ট থেকে প্রায় ১০০ বেসামরিক নাগরিককে বের করে নিয়ে যাওয়া হয়। তবে ধারণা করা হচ্ছে এখনো এর ভেতরে ৩০টিরও বেশি শিশুসহ শত শত বেসামরিক লোক রয়ে গেছে।
ধারণা করা হয়, ওই কারখানার ভেতরে এখন দুশোর মতো বেসামরিক নাগরিক আটকা পড়ে আছে।

ওই স্টিল কারখানার পরিস্থিতি ভয়াবহ বলে উল্লেখ করে টেলিগ্রামে পোস্ট করা একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তায় আজভ কমান্ডার ডেনিস প্রোকোপেনকো বলেছেন, আমি আমার সৈন্যদের জন্য গর্বিত যারা শত্রুর চাপ নিয়ন্ত্রণে অতিমানবীয় প্রচেষ্টা চালাচ্ছে… পরিস্থিতি অত্যন্ত কঠিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31