IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> তড়িঘড়ি সেনা প্রত্যাহার ছিল পরিকল্পনা ও প্রস্তুতির ব্যর্থতা : ব্রিটিশ পার্লামেন্ট

তড়িঘড়ি সেনা প্রত্যাহার ছিল পরিকল্পনা ও প্রস্তুতির ব্যর্থতা : ব্রিটিশ পার্লামেন্ট

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন জোট সেনাদের বিশেষ করে ব্রিটিশ সেনাদের তড়িঘড়ি প্রত্যাহার করে নেয়ার ঘটনাকে ‘নেতৃত্ব, পরিকল্পনা ও প্রস্তুতির পদ্ধতিগত ব্যর্থতা’ বলে অভিহিত করেছে ব্রিটিশ পার্লামেন্ট। হাউজ অব কমন্সের পররাষ্ট্র বিষয়ক কমিটির এক তদন্ত প্রতিবেদনে এ বিষয়টি উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের আগস্ট মাসে তালেবানের কাবুল দখলের আগে ও দখলের মুহূর্তে যা ঘটেছে তাকে ‘জাতীয় বিপর্যয়ের সময় প্রস্তুতি ও নেতৃত্বের ভয়াবহ ব্যর্থতা’ ছাড়া আর কিছু বলা যায় না। ব্রিটিশ পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, “আফগানিস্তান থেকে আমাদের সেনা প্রত্যাহারের প্রক্রিয়াটি ছিল একটি বিপর্যয় এবং আমাদের মিত্রদের বিশ্বাসঘাতকতা যা বহু বছর ধরে যুক্তরাজ্যের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে।”

মার্কিন নেতৃত্বাধীন হাজার হাজার বিদেশি সেনার উপস্থিতিতে ২০২১ সালের আগস্ট মাসের গোড়ার দিকে তালেবানের হাতে একের পর এক আফগান শহরের পতন হতে থাকে। এ সময় মার্কিন সরকারের পক্ষ থেকে বলা হয়, তাদের প্রশিক্ষিত আফগান সেনাবাহিনী বহু বছর ধরে তালেবানের অগ্রযাত্রা ঠেকিয়ে রাখতে পারবে। এ কারণে মার্কিন নেতৃত্বাধীন বিদেশি সেনাদেরও আফগানিস্তান থেকে প্রত্যাহারের কোনো পরিকল্পনা করা হয়নি।

এ অবস্থায় মাত্র কয়েক দিনের ব্যবধানে তালেবান সেনারা রাজধানী কাবুল অবরোধ করে এবং ১৫ আগস্ট তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে গেলে কাবুলের পতন হয়। সে সময় তালেবান সুযোগ না দিলে হাজার হাজার বিদেশি সেনার জীবন বিপন্ন হতে অথবা তাদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ হতে পারত।

ব্রিটিশ হাউজের তদন্ত প্রতিবেদনে এ সম্পর্কে আরও বলা হয়েছে, আমেরিকা আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের যে সিদ্ধান্ত নিয়েছিল সে ব্যাপারে ওয়াশিংটনকে সঠিক পরামর্শ দিতে এবং পরিস্থিতি সম্পর্কে সঠিক ভবিষ্যদ্বাণী করতে ব্যর্থ হয় লন্ডন। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে যেন একই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য প্রতিবেদনে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31