IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘সাংবাদিক শিরিনকে হত্যা করে ইসরাইলি স্নাইপার’

‘সাংবাদিক শিরিনকে হত্যা করে ইসরাইলি স্নাইপার’

ধূমকেতু নিউজ ডেস্ক : ফিলিস্তিনের একটি তদন্ত রিপোর্টে বলা হয়েছে, আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে পরিকল্পিতভাবে মাথায় গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনীর এক স্নাইপার।

তদন্ত রিপোর্ট জমা দিয়ে ফিলিস্তিনের অ্যাটর্নি জেনারেল আকরাম আল-খতিব বলেন, সাংবাদিক শিরিনকে হত্যা করার উদ্দেশ্যে মাথায় গুলি করেছে দখলদার বাহিনী। খবর বিবিসির।

তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এই রিপোর্ট প্রত্যাখ্যান করে বলেছেন, এটি একটি ‘পরিষ্কার মিথ্যা’ তদন্ত প্রতিবেদন।

পশ্চিমতীরের রামাল্লাহ শহরে এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনের অ্যাটর্নি জেনারেল আকরাম আল-খতিব বলেছেন, যে বুলেট দিয়ে শিরিন আবু আকলেহকে হত্যা করা হয়েছে সেটি ৫.৫৬ এমএম এবং এর চারপাশ স্টিলের আবরণ দিয়ে ঢাকা। সাধারণত ন্যাটো বাহিনী এ ধরণের বুলেট ব্যবহার করে।

ফিলিস্তিনের অ্যাটর্নি জেনারেল বলেন, তাদের তদন্তে প্রতিষ্ঠিত হয়েছে যে সাংবাদিক শিরিন আবু আকলেহ যখন দৌড়ে পালিয়ে যাচ্ছিলেন তখন এক ইসরাইলি সেনা তাকে সরাসরি গুলি করে, যেটি তার কপালে লাগে।

অ্যাটর্নি জেনারেল বলেন, সাংবাদিক শিরিন আবু আকলে যে জায়গাটিতে গুলিবিদ্ধ হন, সেখানে কোন গোলাগুলি হয়নি কিংবা কোন পাথর ছোঁড়ার ঘটনা ঘটেনি। এই গুলি ইসরাইলি বাহিনীর দিক থেকে এসেছে বলে তিনি উল্লেখ করেন।

ফিলিস্তিনি অ্যাটর্নি জেনারেল বলেন, শিরিন যে জায়গাটিতে গুলিবিদ্ধ হয়েছেন সেখানে একটি গাছেও গুলির চিহ্ন পাওয়া গেছে। গুলি যে উচ্চতায় আঘাত করেছে সেটি দেখে বোঝা যাচ্ছে আবু আকলের দেহের উপরের অংশে টার্গেট করেছিল বন্দুকধারী।

তবে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী এই রিপোর্ট প্রত্যখ্যান করেছেন। ইসরাইলের সেনাবাহিনীও সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যাকাণ্ডের তদন্ত করছে। তারা বলছে, ফিলিস্তিনি জঙ্গিরা হয়তো তাকে গুলি করেছে।

গত ১১ই মে ইসরাইলের দখলকৃত পশ্চিমতীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর একটি অভিযানে সংবাদ সংগ্রহের সময় ৫১ বছর বয়সী ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক শিরীন আবু আকলেহ গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

এই ঘটনার পর বিশ্বব্যাপী ব্যাপক নিন্দার ঝড় ওঠে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ইসরাইলি বাহিনী এই গুলি চালিয়েছে, যদিও ইসরাইল সেটি অস্বীকার করছে।

ইসরায়েল বলছে, এই বুলেট কোথা থেকে এসেছে সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। কারণ, যে গুলিতে শিরিন আবু আকলে নিহত হয়েছেন, সেটি পরীক্ষা করতে চাইলে ফিলিস্তিনিরা সেটি করতে দেয়নি কিংবা তারা যৌথ তদন্তেও রাজি হয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31