IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> লিড নিউজ >> মার্কিন প্রেসিডেন্টের ‘স্বেচ্ছাসেবক সেবা’ সম্মাননা পেলেন ১২ বাংলাদেশি

মার্কিন প্রেসিডেন্টের ‘স্বেচ্ছাসেবক সেবা’ সম্মাননা পেলেন ১২ বাংলাদেশি

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের উদীয়ন ফাউন্ডেশনের আয়োজনে মার্কিন প্রেসিডেন্টের ‘স্বেচ্ছাসেবক সেবা’ সম্মাননা পেলেন ১২ জন বাংলাদেশি। সাম্প্রতি ভার্জিনিয়ার আর্লিংটন সেন্ট্রাল লাইব্রেরির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ওয়াশিংটন মেট্রো এলাকার সামাজিক সংগঠন উদীয়ন ফাউন্ডেশনের আয়োজনে প্রেসিডেন্টস ভলান্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ড অনুষ্ঠান।

এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল গ্রেটার ওয়াশিংটন মেট্রো এলাকার নিবেদিতপ্রাণ সমাজকর্মীদের এবং জাতীয় পর্যায়ে গণমাধ্যমে অবদান রক্ষাকারী ব্যক্তিত্বদের তাদের অসামান্য অবদানের জন্য সম্মানিত করা। উদীয়নের পক্ষ থেকে এটি ছিল একটি মহতী উদ্যোগ।

অনুষ্ঠানের শুরুতেই আগত অতিথিদের স্বাগতম জানিয়ে সবাইকে উদীয়নের পক্ষ থেকে শুভেচ্ছা জানান এন্থনি পিউস গোমেজ। এরপর অনুষ্ঠানে আমন্ত্রিত মূলধারার নেতৃবৃন্দকে মঞ্চে আহবান জানান অনিকা রহমান।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফেয়ারফ্যাক্স কাউন্টির চেয়ার জেফ্রি ম্যাকে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেয়ারফ্যাক্স কাউন্টি স্কুল বোর্ডের ভাইস-চেয়ার রচনা সিজমোর হেইজার এবং ডেমোক্রেটিক এশিয়ান আমেরিকানস অব ভার্জিনিয়ার সাবেক চেয়ার ডুয়িটা সোহারজোনো। এরপর উদীয়ন এবং উদীয়নের সমাজসেবামূলক কার্যক্রমের ওপর বিস্তারিত আলোকপাত করেন উদীয়নের প্রতিষ্ঠাতা রেদোয়ান চৌধুরী।

উদীয়ন যাদের সম্মানিত করেছেন তারা হলেন- ভয়েস আমেরিকার ইকবাল বাহার চৌধুরী, মাসুমা খাতুন, সরকার কবিরুদ্দিন, রোকেয়া হায়দার এবং আনিস আহমেদ। এছাড়াও সামাজিক ক্ষেত্রে প্রশংসনীয় অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়েছে ওয়াশিংটন মেট্রো এলাকার সবার পরিচিত ওয়াহেদ হোসেইনী, শারমিন আহমদ, শামীম চৌধুরী, এন্থনি পিউস গোমেজ, রোজমেরী মিতু রিবেরু, শম্পা বণিক এবং অনিকা রহমানকে। আরও যারা সম্মাননার জন্য মনোনীত হয়েছিলেন কিন্তু দেশের বা শহরের বাইরে থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তারা হলেন- আবু সোলাইমান, ড. মরিয়ম পারভীন, সুভি মেহ্দী, প্রয়াত মুকিত হোসেইনের পরিবার, ড. আজিজুল কাদের, শফিক চৌধুরী, জহিরুল কাদের এবং মৈত্রেয়ী নায়েক।

যারা এই সম্মানে ভূষিত হয়েছেন তারা সবাই সমাজের সম্মানিত বিশিষ্ট ব্যাক্তিত্ব। সমাজের জন্য, দেশের জন্য তাদের অবদান অপরিসীম এবং উদীয়নের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তাদের এই সম্মাননা প্রদান ছিল উদীয়নের একটি ব্যতিক্রমধর্মী মহতী উদ্যোগ। ভবিষ্যতেও এমনি কার্যক্রম অব্যাহত রাখার জন্য উদীয়নের পক্ষ থেকে প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। সমাজের উন্নয়নের জন্য সবাইকে যার যার ক্ষেত্রে থেকে স্বীয় ভূমিকা পালন করার জন্য উদীয়নের পক্ষ থেকে উদাত্ত আহবান জানানো হয়। অতঃপর সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন এন্থনি পিউস গোমেজ এবং অনিকা রহমান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31