IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> লিড নিউজ >> বিশ্ব সংবাদমাধ্য‌মে সীতাকুণ্ডের ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর

বিশ্ব সংবাদমাধ্য‌মে সীতাকুণ্ডের ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর

ধূমকেতু নিউজ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কনটেইনার ডিপোতে আগুন লাগার পর ভয়াবহ বিস্ফোরণের খবর প্রকাশ হয়েছে বিশ্ব সংবাদমাধ্য‌মেও। বিবিসি, রয়টার্স, এএফপি, আলজাজিরা, দ্য গার্ডিয়ান ও এপিসহ প্রধান প্রধান বিশ্ব বার্তাসংস্থা ও সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।

প্রথমে অগ্নিকাণ্ড ও পরে বারবার বিস্ফোরণে এখন পর্যন্ত ৩৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ফায়ার সার্ভিসের পাঁচজন কর্মীও আছেন। আর আহত হয়েছেন অন্তত তিন শতাধিক মানুষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, সীতাকুণ্ড শহরের একটি কন্টেইনার স্টোরেজে আগুন নেভানোর জন্য দমকল কর্মীদের ডাকার পর সেখানে বিস্ফোরণ ঘটে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে ডিপোর কিছু কন্টেইনারে রাসায়নিক পদার্থ মজুত ছিল বলে জানানো হয়েছে। আর এর জেরেই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, বন্দরনগরী চট্টগ্রাম থেকে ৪০ কিলোমিটার (২৫ মাইল) দূরে সীতাকুণ্ডে শনিবার রাতে এই আগুনের সূত্রপাত হয়। এর জেরে একাধিক বিস্ফোরণ ঘটে।

বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়, চট্টগ্রামের সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, আহতদের মধ্যে দমকলকর্মী ও পুলিশ সদস্য রয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করার জন্য জেলার সকল চিকিৎসকের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি আহতদের জন্য জরুরি ভিত্তিতে রক্তদানের অনুরোধ জানিয়েছেন তিনি।

একই ধরনের সংবাদ প্রকাশ করেছে ডেইলি মেইল, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু, সংযুক্ত আরব আমিরাত (ইউএই)-ভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস, গালফ নিউজহ আরও অনেক আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

উল্লেখ্য, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে আগুন লাগার পর রাত পৌনে ১১টার দিকে বিস্ফোরণে এক কনটেইনার থেকে অন্য কনটেইনারে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে ঘটনাস্থল থেকে অন্তত ৪ কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়িঘরের জানালার কাচ ভেঙে পড়ে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31