IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘শত শত লাশ মিলছে মারিউপোলে’

‘শত শত লাশ মিলছে মারিউপোলে’

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, পূর্ব ইউক্রেনের একাধিক শহর থেকে শত শত লাশ উদ্ধার হচ্ছে। সম্পূর্ণ ধসে যাওয়া মারিউপোলের বহুতল ভবনগুলো খণ্ডহরে পরিণত হয়েছে। বাড়িগুলো থেকে শত শত লাশ উদ্ধার হচ্ছে। বেশিরভাগই বেসামরিক ব্যক্তির। লাশগুলো নিয়ে গিয়ে কবরের ব্যবস্থা করা হচ্ছে।

বুধবার সন্ধ্যায় দৈনিক বক্তৃতায় ওই অঞ্চলের অন্য জায়গা থেকেও একইভাবে লাশ উদ্ধারের আশঙ্কা প্রকাশ করেছেন জেলেনস্কি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডয়চে ভেলে।

জেলেনস্কি জানিয়েছেন, এযাবৎকালের মধ্যে সবচেয়ে ভয়াবহ লড়াই হচ্ছে সেভেরোদনেৎস্কে। ইউক্রেনের সেনা জীবন দিয়ে রক্ষা করার চেষ্টা করছে শহরটি। যদিও এদিনই রাশিয়া দাবি করেছে, সেভেরোদনেৎস্কে অঞ্চলটি রাশিয়ার সেনা প্রায় দখল করে নিয়েছে। এদিকে জেলেনস্কির দাবি, দোনবাসের যুদ্ধে রাশিয়ার প্রভূত ক্ষতি হচ্ছে। তাদের বহু সেনার মৃত্যু হয়েছে।

পূর্ব ইউক্রেন থেকে তিন বিদেশি যোদ্ধাকে গ্রেফতার করেছিল রাশিয়ার সেনা। তাদের মধ্যে দুজন যুক্তরাজ্যের নাগরিক এবং একজন মরক্কোর। রাশিয়া জানিয়েছে, তাদের বিচার শুরু হয়েছে এবং তারা আংশিক অপরাধ স্বীকার করেছেন।

রাশিয়ার দাবি, ওই যোদ্ধারা ইউক্রেনের হয়ে লড়াইয়ে শামিল হয়েছিলেন। আদালতে তারা অস্ত্র প্রশিক্ষণের কথা স্বীকার করেছেন। তবে সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার কথা বলেননি। আদালত তাদের মৃত্যুদণ্ড দিতে পারে বলে মনে করা হচ্ছে। যুক্তরাজ্য জানিয়েছে, তারা সবরকমভাবে নিজেদের নাগরিকদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

সূত্র: এএফপি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31