IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> মালদ্বীপে প্রতিমন্ত্রীর ওপর ছুরি নিয়ে হামলা

মালদ্বীপে প্রতিমন্ত্রীর ওপর ছুরি নিয়ে হামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : মালদ্বীপের পরিবেশ প্রতিমন্ত্রীর ওপর হামলা করেছে স্থানীয় এক ব্যক্তি। মালদ্বীপের রাজধানীর উত্তরে হুলোহুলো মালেতে সোমবার বিকালে এ ঘটনা ঘটে। হামলায় মন্ত্রী বাঁ-হাতে আঘাত পেয়েছেন। হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

হামলার শিকার মালদ্বীপের পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও প্রযুক্তিবিদ্যা প্রতিমন্ত্রী আলি সোলিহ। তিনি মালদ্বীপের রাজনৈতিক দল জুমহুরি পার্টির মুখপাত্র। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সোলিহর দল মালদ্বীভিয়ান ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) জোটসঙ্গি এ জুমহুরি পার্টি।

স্থানীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, হুলোহুলো মালেতে দুপুর দেড়টায় মোটরসাইকেল নিয়ে বেরিয়েছিলেন আলি সোলিহ। সেই সময় স্থানীয় এক ব্যক্তি ছুরি নিয়ে জনসমক্ষে তার ওপর হামলা করে। সোলিহর ঘাড়ে ছুরি চালানোর চেষ্টা করে হামলাকারী। তার বদলে ছুরির আঘাত লাগে মন্ত্রীর বাঁ-হাতে।

তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, তারা হামলার সাথে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে।

আলী সোলিহ এ ঘটনার বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন। প্রতিমন্ত্রী বলেন, আততায়ী একটি কাটার দিয়ে তার ঘাড়ে আঘাত করার চেষ্টা করেছিল। কিছু মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, সন্দেহভাজন সেই ব্যক্তিকে কয়েক মাস আগে সালমান মসজিদের মিম্বারে দাঁড়িয়ে জুমার নামাজের সময় চিৎকার করার জন্য গ্রেফতার করা হয়েছিল।

উল্লেখ্য, দেশটির সাবেক প্রেসিডেন্ট মহম্মদ নাশিদও গত বছর মালদ্বীপে হামলার শিকার হন।

এদিকে সোমবারের এই হামলায় অভিযুক্তের নাম এখন পর্যন্ত সংবাদমাধ্যমের কাছে প্রকাশ করা হয়নি। হামলার পর তাকে আশপাশে দাঁড়িয়ে থাকা লোকজনের সঙ্গে তর্ক করতেও দেখা যায়। কিছুক্ষণ পর পুলিশ তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হয় হামলাকারীকে। সেখানে তাকে ১৫ দিনের রিমান্ডে নিরাপত্তা সংস্থার কাছে হস্তান্তর করা হয়।

এ হামলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে, হামলাকারীর হাত থেকে নিজেকে বাঁচাতে মোটরসাইকেল থেকে নেমে ছুটে চলে যাচ্ছেন প্রতিমন্ত্রী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31