IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> লিড নিউজ >> যুক্তরাষ্ট্রে গুলিবর্ষণের ৬ জনের প্রাণহানী

যুক্তরাষ্ট্রে গুলিবর্ষণের ৬ জনের প্রাণহানী

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে ও টেক্সাসের হিউস্টনে গুলিবর্ষণের পৃথক কয়েকটি ঘটনায় অন্তত ছয় জন নিহত হয়েছেন। সিএনএন ও ফক্স টু ডেট্রয়েটের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, সবগুলো ঘটনাই স্থানীয় সময় রোববার ভোররাত থেকে সকালের মধ্যে ঘটে। আনুমানিক ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে ডেট্রয়েটের ওয়াইওমিং ও মার্গারেটা এলাকায় বেশ কয়েকটি গুলিবিদ্ধ অবস্থায় ৪০ বছর বয়সী এক নারীকে পাওয়া যায়।

পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে তদন্ত শুরু করার পর এক প্রত্যক্ষদর্শী এসে তাদের জানান, সেভেন মাইল ও ওয়াইওমিংয়ে আরেকটি ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, সেখানে ২৮ বছর বয়সী এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। ভোর ৬টা ৫০ মিনিটে লিভারনয়ে চল্লিশোর্ধ একটি নারীকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় বলে জানায় পুলিশ। এ নারীকেও বেশি কয়েকবার গুলি করা হয়।

এরপর ৭টা ১০ মিনিটে পেনিংটন এলাকায় সন্দেহভাজন গুলিবর্ষণকারী গাড়ির ভেতরে তাকাচ্ছে, এক ব্যক্তি এমনটি লক্ষ্য করার পর সন্দেহভাজনের সঙ্গে তার হাতাহাতি হয় এবং সন্দেহভাজন তাকে গুলি করে, জানিয়েছেন তদন্তকারীরা।

ডেট্রয়েট পুলিশ বিভাগ জানায়, মোট চার জন গুলিবিদ্ধ হয়েছে আর তাদের মধ্যে তিন জন মারা গেছে। গুলিবর্ষণের ঘটনাগুলো পরিকল্পিত নয় বলে মনে করছেন তারা।

ডেট্রয়েট পুলিশ জানায়, রোববার বিকালে তারা পেমব্রোক এলাকায় থেকে কোনো ঘটনা ছাড়াই সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করেছে। তার বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে এক প্রতিবেদনে সিএনএন জানায়, রোববার ভোররাতে টেক্সাসের হিউস্টনে কালো পোশাক পরা এক ব্যক্তি একটি ভবনে আগুন লাগিয়ে দেয়, এরপর সেখান থেকে পালাতে থাকা লোকজনকে গুলি করে।

এক সংবাদ সম্মেলনে হিউস্টনের পুলিশ প্রধান ট্রয় ফিনার জানান, এখানে তিন জন নিহত ও আরও দুই জন আহত হয়েছে। হতাহতরা সবাই পুরুষ এবং তাদের বয়স ৪০ থেকে ৬০ বছরের মধ্যে। পরে ওই সন্দেহভাজন হিউস্টন পুলিশের এক কর্মকর্তার গুলিতে নিহত হয় বলে নিশ্চিত করেছেন তিনি।

ফিনার জানান, এই সন্দেহভাজন ওই ভবনটিতে আগুন লাগিয়ে বাসিন্দাদের বের হওয়ার অপেক্ষায় ছিল, তারা বের হয়ে আসার পর সে তাদের গুলি করে।

আগুন লাগার খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হলেও বন্দুকধারীর কারণে তারা আত্মরক্ষামূলক অবস্থানে থাকতে বাধ্য হন বলে ফিনার জানান। তবে কিছুক্ষণের মধ্যেই হিউস্টন পুলিশের এক কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ৪০ বছর বয়সী আফ্রিকান আমেরিকান ওই সন্দেহভাজনকে গুলি করে হত্যা করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31