IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> লিড নিউজ >> তাজিকিস্তান-কিরগিজস্তান সংঘর্ষে নিহত ৮১

তাজিকিস্তান-কিরগিজস্তান সংঘর্ষে নিহত ৮১

ধূমকেতু নিউজ ডেস্ক : গত সপ্তাহের শুরুতে মধ্য এশিয়ার এই দুই প্রতিবেশী দেশ কিরগিজস্তান-তাজিকিস্তানের সীমান্ত সংঘর্ঘে জড়ায়। দুই পক্ষই ভারী অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের সীমান্তচৌকি ও আবাসিক এলাকায় আক্রমণ চালায়।

কয়েকদিন ধরে চলা এই সংঘর্ষে দুই পক্ষেরই বেশ কয়েকজন সেনা নিহত হয়। দুই দেশই রোববার সীমান্তে সংঘর্ষে নিহতদের তালিকা প্রকাশ করেছে। এতে সামগ্রিক মৃতের সংখ্যা কমপক্ষে ৮১ হয়েছে।

তাজিকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নারী ও শিশুসহ অন্ততপক্ষে ৩৫ জন মারা গেছেন। এছাড়াও দক্ষিণ-পশ্চিম সীমান্তে সংঘর্ষে আরও ১৩৯ জন আহত হয়েছেন।

অন্যদিকে কিরগিজস্তানের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সাম্প্রতিক সংঘর্ষে ৪৬ জন মারা গেছেন, আহত ১৩০ জনেরও বেশি।

কিরঘিজ কর্মকর্তারা জানিয়েছেন, তারা এক লাখ ৩৭ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গেছেন। সোমবারের দিনটা তারা শোকদিবস হিসাবে পালন করবেন।

গত শুক্রবার দুই দেশ অস্ত্রবিরতিতে রাজি হয়। কিন্তু শনিবার থেকে আবার সংঘর্ষ শুরু হয়। দুই দেশের সীমান্ত চিহ্নিতকরণ নিয়ে সমস্যা আছে। তাই প্রায়ই তাদের মধ্যে ছোটখাট সংঘর্ষ হয়। আবার দ্রুত তা মিটেও যায়।

শনিবার সংঘর্ষ হলেও অস্ত্রবিরতির সমঝোতা মোটামুটি কাজ করছে। রোববার সীমান্ত শান্ত ছিল বলে কিরঘিজ কর্তৃপক্ষ জানিয়েছে। শনিবার দিনে সংঘর্ষ হলেও রাতে আর নতুন করে কোনো ঝামেলা হয়নি।

দুই দেশই আগে সোভিয়েত ইউনিয়নে ছিল এবং এখন রাশিয়ার বন্ধু দেশ। দুই দেশের কাছেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনুরোধ করেছেন, তারা যেন শান্ত থাকে এবং নতুন করে উত্তেজনা না বাড়ান। পুতিন কিরঘিজের প্রেসিডেন্ট ও তাজিকিস্তানের নেতাদের সঙ্গে কথা বলেছেন।

দেশগুলোর নেতাদের সঙ্গে ফোনালাপে পুতিন তাদের “একচেটিয়াভাবে শান্তিপূর্ণ, রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি সমাধানে পদক্ষেপ নিতে” আহ্বান জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31