IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> মিয়ানমারে সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে স্কুলে গুলিবর্ষণ,শিশুসহ নিহত ১৩

মিয়ানমারে সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে স্কুলে গুলিবর্ষণ,শিশুসহ নিহত ১৩

ধূমকেতু নিউজ ডেস্ক : মিয়ানমারের একটি স্কুলে সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে গুলিবর্ষণে কমপক্ষে ৭ শিশুসহ ১৩ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ও বাসিন্দাদের বরাতে সোমবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও আল-জাজিরা।

মিয়ানমারের মিজিমা এবং ইরাওয়াদ্দি নিউজ পোর্টালের প্রতিবেদন অনুসারে, সেনাবাহিনীর হেলিকপ্টারগুলি কেন্দ্রীয় সাগাইং অঞ্চলের লেট ইয়েট কোন গ্রামের একটি বৌদ্ধ বিহারে অবস্থিত স্কুলটিতে গুলি চালায়।

সংবাদ পত্রগুলোর খবরে বলা হয়েছে, কিছু শিশু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়, অন্যরা চিকিৎসার অভাবে মারা যায়।

স্কুলের প্রশাসক মার মার অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সিকে বলেছেন, সেনাবাহিনীর এক ঘণ্টা ধরে কম্পাউন্ডে গুলি চালিয়েছিল। তারা এক মিনিটের জন্যও থামেনি। তখন আমরা যা করতে পারতাম তা হল বৌদ্ধ মন্ত্র উচ্চারণ করা।

নিরাপত্তার উদ্বেগের কারণে পরিচয় প্রকাশে অস্বীকৃতি জানিয়ে দুই বাসিন্দা টেলিফোনে রয়টার্সকে বলেছেন, সামরিক বাহিনী লাশগুলোকে ১১ কিলোমিটার (৭ মাইল) দূরে একটি শহরে নিয়ে যায় এবং কবর দেয়।

সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিগুলি দেখা যায় যে একটি স্কুল ভবনে বুলেটের গর্ত এবং রক্তের দাগসহ গোটা স্কুলটি ধংসস্তুপে পরিণত হয়েছে।

এক বিবৃতিতে, সামরিক বাহিনী বলেছে, কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি, একটি বিদ্রোহী গোষ্ঠী এবং পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ), সশস্ত্র গেরিলাদের একটি সংগঠন যাকে জান্তা “সন্ত্রাসী” বলে ডাকে, মঠে লুকিয়ে ছিল এবং গ্রামটিকে ব্যবহার করে এলাকায় অস্ত্র পরিবহন করছিলো। হেলিকপ্টারে প্রেরিত নিরাপত্তা বাহিনী, পিডিএফ এবং কেআইএ লক্ষ্য করে বাড়ি এবং মঠের ভিতরে আক্রমণ করেছিল।

বিবৃতিতে নিরাপত্তা বাহিনী জানিয়েছে, সংঘর্ষে কিছু গ্রামবাসী নিহত হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিবৃতিতে সশস্ত্র দলগুলি গ্রামবাসীদের মানব ঢাল হিসাবে ব্যবহার করার অভিযোগ এনেছে সেনাবাহিনী এবং বলেছে ১৬টি হাতে বানানো বোমা সহ অস্ত্র জব্দ করা হয়েছে।

শুক্রবারের সহিংসতার পর এক বিবৃতিতে, মায়ানমারের গণতন্ত্রপন্থী ছায়া সরকার, যা জাতীয় ঐক্য সরকার (এনইউজি) নামে পরিচিত, স্কুলগুলিতে ইচ্ছাকৃত হামলার জন্য জান্তাকে অভিযুক্ত করেছে। এনইউজি ২০ জন ছাত্র ও শিক্ষকের মুক্তিরও আহ্বান জানিয়েছে যাদের বিমান হামলার পরে গ্রেপ্তার করা হয়েছিল।

সেভ দ্য চিলড্রেন-এর মতে, মিয়ানমারে ২০২১ সাল থেকে স্কুলে নথিভুক্ত সহিংস হামলার সংখ্যা বেড়ে ১৯০-এ দাড়িয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, সামরিক ও সশস্ত্র গোষ্ঠী উভয়ের ঘাঁটি হিসাবে স্কুলগুলির ব্যবহারও সারা দেশে বেড়েছে। সংস্থাটি এই মাসে একটি প্রতিবেদনে বলেছে, শিক্ষা ব্যাহত করছে এবং শিশুদের বিপন্ন করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31