IMG-LOGO

সোমবার, ১ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাবির বাঘা উপজেলার শিক্ষার্থীদের ঈদ মিলনমেলা অনুষ্ঠিতবাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : ঈশা‘সামনে কঠিন সময়, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে’কেশরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপনমিজানুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেণ্টের উদ্বোধন করেন ভূমি মন্ত্রী মিনু৬ হাজার ১৭৫ বাংলাদেশি হজ শেষে দেশে ফিরলেনবাগমারায় অবৈধ পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একজনকে কারাদণ্ড‘জামায়াত করে হাদিয়াবাজি, আরবি শব্দ দিয়ে চাঁদাবাজি ঢাকার চেষ্টা’সিংড়ায় কৃষিজমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানারাজশাহী কলেজ অ্যালামনাস ওকৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৩০ভারতে পাঁচতলা ভবন ধস, ১২ জীবিত উদ্ধার‘অপরাধী যত প্রভাবশালীই হোক কোনো ছাড় নয়’খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি ফজলে হুদা বাবুলরহনপুরে হয়ে গেল এবিয়ান ফুটবল ফেস্টিবল
Home >> টপ নিউজ >> প্রবাস >> রাশিয়ার পার্লামেন্টে চার অঞ্চল অন্তর্ভুক্তির বিল অনুমোদন

রাশিয়ার পার্লামেন্টে চার অঞ্চল অন্তর্ভুক্তির বিল অনুমোদন

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনের চার অঞ্চলকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া সর্বসম্মত ভাবে অনুমোদন করেছে রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমা।

দুমার সদস্যরা সোমবার কণ্ঠভোটে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়াকে রাশিয়ার সঙ্গে একীভূত করে ফেলার ঘটনাকে আইনি বৈধতা দান করেন। খবর আনাদোলুর।

এ বিল পাশের ভোটাভুটির সময় দুমার কোনো সদস্য অনুপস্থিত ছিলেন না এবং কেউ ভোটদানে বিরতও থাকেননি।

এর আগে ২০‌১৪ সালে একই প্রক্রিয়ায় ইউক্রেনের ক্রিমিয়া উপত্যকাকে রুশ ফেডারেশনে একীভূত করা হয়েছিল।

গত সপ্তাহে ওই চার অঞ্চলে অনুষ্ঠিত গণভোটের পর এক ডিক্রি জারি করে আনুষ্ঠানিকভাবে অঞ্চলগুলোকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করে নেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

দুমায় ভোটাভুটির ফল ঘোষিত হওয়ার পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আলোচ্য চার অঞ্চলের প্রতিনিধিদের অভিনন্দন জানান। তিনি বলেন, মঙ্গলবার পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেল কাউন্সিলে বিলটি তোলা হবে এবং সেখানেও এটি সর্বসম্মতভাবে পাস হবে বলে তিনি আশাবাদী।

উল্লেখ্য, গত ২৩-২৭ সেপ্টেম্বর পর্যন্ত ইউক্রেনের অধিকৃত দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চলে গণভোট অনুষ্ঠিত হয়।

পরে শুক্রবার প্রেসিডেন্ট পুতিন বলেন, গণভোটের মাধ্যমে ওই চার অঞ্চলের জনগণ রাশিয়ার নাগরিক হওয়ার পক্ষে রায় দিয়েছেন এবং এখন তারা রাশিয়ার পাসপোর্টের অধিকারী হবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031