IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> সিএনএনের বিরুদ্ধে মামলা করলেন ট্রাম্প

সিএনএনের বিরুদ্ধে মামলা করলেন ট্রাম্প

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টেলিভিশন নেটওয়ার্ক সিএনএন-এর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মানহানির অভিযোগে সিএনএন এর কাছে ৪৭৫ মিলিয়ন মার্কিন ডলার শাস্তিমূলক ক্ষতিপূরণও দাবি করেছেন ট্রাম্প। সোমবার সোমবার ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট লডারডেলের মার্কিন ডিস্ট্রিক্ট আদালতে এই মামলা দায়ের করেন তিনি।

মামলায় ট্রাম্প দাবি করেছেন, সিএনএন তার বিরুদ্ধে ‘মানহানি ও অপবাদের প্রচারণা’ চালিয়েছে। তাকে রাজনৈতিকভাবে পরাজিত করার জন্য একটি নেতৃস্থানীয় সংবাদ সংস্থা হিসাবে নিজেদের প্রভাবকে ব্যবহার করেছে সিএনএন।

সিএনএন অবশ্য এই মামলার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

ট্রাম্প তার ২৯-পৃষ্ঠার মামলায় দাবি করেছেন, সিএনএন দীর্ঘদিন ধরেই তার সমালোচনা করে আসছিল। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে এই নিউজ নেটওয়ার্কটি তার প্রতি আক্রমণ আরও বাড়িয়ে দিয়েছে কারণ তারা ভয় পাচ্ছে যে- তিনি ২০২৪ সালে আবারও প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ট্রাম্পের আইনজীবীরা বলেছেন , ‘রাজনৈতিক ভারসাম্য নষ্ট করার সমন্বিত প্রচেষ্টার অংশ হিসাবে সিএনএন ট্রাম্পকে ‘বর্ণবাদী’, ‘রাশিয়ান দালাল’, ‘বিদ্রোহবাদী’, এমনকি শেষ পর্যন্ত ‘হিটলার’- এর চেয়েও বেশি কলঙ্কজনক প্রমাণ করতে মিথ্যা এবং মানহানিকর লেবেল দিয়ে কলঙ্কিত করার চেষ্টা করেছে।

মামলায় বেশ কয়েকটি উদাহরণের তালিকা রয়েছে যেখানে সিএনএন ট্রাম্পকে হিটলারের সাথে তুলনা করতে দেখা গেছে। যার মধ্যে ২০২২ সালের জানুয়ারিতে উপস্থাপক ফরিদ জাকারিয়ার একটি বিশেষ প্রতিবেদনও যুক্ত করা হয়েছে যাতে জার্মান একনায়কের ফুটেজ অন্তর্ভুক্ত ছিল।

এক বিবৃতিতে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তিনি আগামী সপ্তাহ এবং মাসগুলোতে অন্যান্য বড় মিডিয়া সংস্থাগুলোর বিরুদ্ধেও মামলা করবেন । এছাড়াও ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রে ক্যাপিটলে হামলার তদন্তকারী কংগ্রেসনাল কমিটির বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারেন বলে জানিয়েছেন তিনি।

সূত্র: রয়টার্স

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31