IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলীমহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণআমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানগাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় ওয়ান শুটার গান উদ্ধার

বাঘায় ওয়ান শুটার গান উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহী বাঘায় ইটের স্তুপে পরিত্যাক্ত অবস্থায় ১৫ ইঞ্চি লম্বা ওয়ান শুটার গান উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে উপজেলার মীরগঞ্জ ভানুকর চাইপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে মওদুদ আহমেদ মধুর বাড়ির সামনে ইটের স্তুপ থেকে এটি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, স্থানীয়রা অস্ত্রটি দেখতে পেয়ে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে অবগত করে। পরে ঘটনাস্থলে গিয়ে এটি উদ্ধার করে। জিজ্ঞাসাবাদের জন্য বুধবার (১২ অক্টোবর) দুপুরে মওদুদ আহমেদ মধুকে থানায় আনা হয়েছে।

এদিকে অস্ত্র উদ্ধারের আগে মওদুদ আহমেদ মধু সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজস্ব ফেসবুক আইডি থেকে ভিডিও আকারে বিষয়টি প্রচার করে। সেখানে তার এলাকার মাদক ব্যবসায়ী রুবেল মোল্লা, পলাশ মোল্লা, বুলবুল মোল্লাকে অবৈধ ব্যবসা করতে নিষেধ করায় তারা ক্ষিপ্ত হয়ে তার বাড়িঘর ভাংচুর করে বলে জানায়। স্থানীয়রা তাদের ধাওয়া করলে ওয়ান শুটার গান ফেলে পালিয়ে যায়।

অন্যদিকে পলাশ মোল্লা দাবি করেছেন, তিনদিন আগে আমরা পিকনিক করছিলাম। এ সময় কারণ ছাড়াই তাদের গালিগালাজ করে মওদুদ আহমেদ মধু। সেই জের ধরে ফাঁসানোর জন্য এ কাজ করা হয়েছে। তবে হাতের ছাপ নিয়ে পরীক্ষা করলে আসল রহস্য উদ্ঘাটন হয়ে যাবে।

বাঘা থানার ওসি (তদন্ত) আবদুল করিম বলেন, ৯৯৯ থেকে ফোন পেয়ে একটি ইটের স্তুপের মধ্য থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে পক্ষে বিপক্ষে বক্তব্য রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য মওদুদ আহমেদ মধুকে থানায় আনা হয়েছে। এর পরেও সঠিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31