IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> কলম্বিয়ায় রাস্তায় ভূমিধসে মৃত্যু বেড়ে ৩৪

কলম্বিয়ায় রাস্তায় ভূমিধসে মৃত্যু বেড়ে ৩৪

ধূমকেতু নিউজ ডেস্ক : কলম্বিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে রাস্তার ওপর ভূমি ধসের ঘটনায় একটি বাস ও অন্যান্য যানবাহন চাপা পড়ায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। জরুরি পরিসেবা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

রোববার সন্ধ্যায় এ ভূমি ধসের ঘটনার পর দ্রুত সেখানে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। ঘটনার শিকার হওয়া লোকজনের সন্ধানে মাটি খননের কাজে উদ্ধার কর্মীদের কোদাল ও খনন যন্ত্র ব্যবহার করতে দেখা যায়। 

ন্যাশনাল ইউনিট ফর ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট জানায়, প্রত্যন্ত শহর পুয়েব্লো রিকোতে এ দুর্যোগে নিহতদের মধ্যে আট শিশু রয়েছে। এ ঘটনায় আরো নয়জন আহত হয়েছে। 

বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, বাসটি ২৫ জন যাত্রী নিয়ে ক্যালি শহর যাত্রা করেছিল এবং তা ২৭০ কিলোমিটার (১৭০ মাইল) পথ পাড়ি দিয়ে আন্দিজ পর্বত অঞ্চলের মধ্য দিয়ে যাওয়ার সময় ভূমিধসের কবলে পড়ে।

কলম্বিয়ার সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, এ ঘটনায় ধ্বংসস্তুপের ভিতর থেকে অলৌকিকভাবে এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। শিশুটি তার মায়ের দুই বাহুর মাঝ থেকে টেনে তোলা হয়।

এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া এক ব্যক্তি বলেন, ওই বাসের চালকের বুদ্ধিমত্তার কারণে ভূমিধসের সবচেয়ে খারাপ পরিস্থিতি এড়ানো গেছে। ভূমিধসের সময় বাস চালক কিছুটা পেছনে সরে না আসলে এতে আরো বেশি ক্ষতি হতে পারতো। 

সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, কলম্বিয়ায় আগস্টে শুরু হওয়া এ বর্ষাকাল বিগত ৪০ বছরের মধ্যে দেশটির সবচেয়ে খারাপ পরিস্থিতির সৃষ্টি করেছে। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে বিভিন্ন দুর্ঘটনায় দেশে ২৭০ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছে।

জাতিসংঘের বিশ্ব আবহাওয়াা সংস্থা গত সপ্তাহে জানায়, লা নিনা পরিস্থিতি ২০২৩ সালের ফেব্রুয়ারি বা ২০২৩ পর্যন্ত স্থায়ী হতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31