IMG-LOGO

রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিছন্নতা অভিযানঈদে ফাউন্ডেশনের ছাগল পেল অসচ্ছল-প্রতিবন্ধীরা মাদক মুক্ত যুব সমাজ নিয়ে কর্মসূচি আসছেরহনপুর রিপোর্টাস ক্লাবের ইফতার মাহফিলনন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালক নিহতরাজশাহী রিপ্রেজেনটেটিভ এনিমেল হেল্থ এসোসিয়েশনের কমিটি গঠন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলবাগমারায় জামায়াতে ইসলামীর দায়িত্বে নতুন মুখবাগমারায় জামায়াতে ইসলামীর দায়িত্বে নতুন মুখখুরচা বাজারে জ্বালানি তেলের দাম বেশি রাখায় ব্যবসায়ীকে অর্থদণ্ডরাসিকের নয়া প্রশাসক রিটনকে অভিনন্দন জানিয়েছেন ভূমিমন্ত্রী মিনুরাসিকের নতুন প্রশাসকহলেন রিটনবাঘায় মহাপরিচালকের ঈদ উপহার পেলেনআনসার-ভিডিপির কমান্ডার- দলনেতা-দলনেত্রীগোদাগাড়ীতে ব্যারিস্টার মিলনের উদ্যোগে পথচারী ও অসহায়দের মাঝে ইফতার বিতরণপুঠিয়ায় ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত অভিযানপুঠিয়ায় সরকারী ভাবে যাকাত বিতরণ সম্পন্ননন্দীগ্রামে ঈদের কেনাকাটায় নারীদের উপচে পড়া ভিড়
Home >> টপ নিউজ >> প্রবাস >> সোমালিল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ২০

সোমালিল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ২০

ধূমকেতু নিউজ ডেস্ক : সোমালিয়া থেকে বিচ্ছিন্ন অঞ্চল সোমালিল্যান্ডে কয়েকদিন ধরে সরকারবিরোধী বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছে। স্থানীয় একটি সরকারি হাসপাতালের চিকিত্সকদের বরাতে সোমবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমালিল্যান্ডের পূর্বে অবস্থিত একটি শহর লাস্কানুডে এক সপ্তাহেরও বেশি সময় ধরে পুলিশ এবং সামরিক বাহিনী বিক্ষোভকারীদের সাথে লড়াই করছে। লাস্কানুড যা সোমালিল্যান্ড এবং সোমালিয়ার আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল পুন্টল্যান্ডের মধ্যে বিরোধপূর্ণ।

লাস্কানুড সরকারি হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ ফারাহ রয়টার্সকে বলেছেন, অন্তত ২০ জন নিহত এবং ডজন খানেক আহত হয়েছে। তিনি বলেন, হাসপাতালের অনেক মৃতদেহ দেখেছেন।

বিক্ষোভকারীরা লাস্কানুড শহরের নিয়ন্ত্রণ পুন্টল্যান্ডের কাছে হস্তান্তর করে দাবি করছে। একইসঙ্গে নিরাপত্তা বাহিনীকে শহরের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়ার অভিযোগও করেছে।

বিক্ষোভকারীদের মুখপাত্র আদান জামাক ওগল রয়টার্সকে বলেছেন, সোমালিল্যান্ড জোরপূর্বক লাস্কানুদ দখল করেছে, তবে এটি সুরক্ষিত করতে ব্যর্থ হয়েছে। আমরা তাদের চলে যাওয়ার দাবি জানাচ্ছি। আমরা বেসামরিক মানুষের ক্রমাগত রক্তপাত সহ্য করতে পারি না।

সোমালিল্যান্ডের পুলিশ মুখপাত্র তাৎক্ষণিকভাবে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।

১৯৯১ সালে সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সোমালিল্যান্ড কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি তেমন পায়নি। এই অঞ্চলটি বেশিরভাগই শান্তিপূর্ণ ছিল যখন সোমালিয়া তিন দশকের গৃহযুদ্ধের সাথে লড়াই করেছে।

পুন্টল্যান্ডের ভাইস প্রেসিডেন্ট আহমেদ এলমি ওসমান কারাশ নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সহিংসতার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, সোমালিল্যান্ডের সেনাবাহিনী যা করছে তা বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা।

এদিকে, সোমালিল্যান্ডের তথ্যমন্ত্রী সালেবান আলি কুরে শনিবার এক বিবৃতিতে বিক্ষোভকারীদের বিক্ষোভ থামাতে এবং সরকারের সাথে আলোচনা শুরু করার জন্য আবেদন করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728