IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘ইরানের সামরিক স্থাপনায় ড্রোন হামলার নৈপথ্যে ইসরায়েল’

‘ইরানের সামরিক স্থাপনায় ড্রোন হামলার নৈপথ্যে ইসরায়েল’

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের কেন্দ্রীয় শহর ইসফাহানে একটি সামরিক অস্ত্র কারখানায় শনিবার রাতে বেশ কয়েকটি ড্রোন হামলা হয়। কে বা কারা এই হামলা চালিয়েছে সে সম্পর্কে এখনও কোনও তথ্য জানা যায়নি এবং এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে এই ড্রোন হামলার পেছনে ইসরায়েলের হাত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

রোববার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, চার-পাঁচটি ড্রোন মিলে একসঙ্গে হামলা চালাচ্ছিল। একের পর এক বিস্ফোরক ফেলা হচ্ছিল ড্রোনের মাধ্যমে। এরপরই ইরানের বিমানবাহিনী পাল্টা আক্রমণ করা হয়। গুলি করে নামানো হয় তিনটি ড্রোন। সেগুলোর ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কারা এই হামলা চালিয়েছে তা তদন্ত করা হচ্ছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তা এবং হামলার সাথে পরিচিত ব্যক্তিদের উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, ড্রোন হামলার পেছনে ইসরায়েল ছিল। যদিও ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

একজন মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, এ হামলায় ইসরায়েল জড়িত ছিল বলে মনে হচ্ছে। তবে হামলায় যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল কিনা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি মার্কিন কর্মকর্তারা।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সিনিয়র সহকারী মাইখাইলো পোদোলিয়াক ঘটনাটিকে সরাসরি যুদ্ধের সাথে যুক্ত করেছেন। তিনি টুইট করেছেন, ইরানে বিস্ফোরক রাত, সতর্ক করা হয়েছিলো কি?

ইউক্রেনের এমন মন্তব্যের জন্য সোমবার তেহরানে ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান।

প্রসঙ্গত, ইরানকে ইউক্রেনের শহরগুলোতে হামলার জন্য রাশিয়াকে শত শত ড্রোন সরবরাহ করার অভিযোগ করেছে ইউক্রেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ড্রোন হামলাকে কাপুরুষোচিত বলে সমালোচনা করেছেন এবং দেশের উত্তেজনা সৃষ্টির উদ্দেশ্যেই এই হামলা হয়েছে বলে দাবি করেন।

অন্যদিকে, প্রায় একই সময়ে ইরানের উত্তর-পশ্চিমের শহর তাবরিজ়ের ইন্ডাস্ট্রিয়াল জোনে থাকা একটি তৈল শোধনাগারেও আগুন লাগে। প্রায় কয়েক ঘণ্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তৈল শোধনাগারের বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হলেও, প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি। কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। দুটি ঘটনা সম্পর্কিত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। তবে ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরেই ছায়াযুদ্ধ চলছে। প্রায় সময়ই ইরানের সেনাবাহিনী ও পরমাণু কেন্দ্রগুলোর উপরে হামলা চালানো হয়। গত বছরও তেহরানে হামলা চলে। এক ইঞ্জিনিয়ারের মৃত্যু হয় এবং আরেক কর্মী আহত হন। ২০২১ সালেও ইরানের নাতানাজ পরমাণু কেন্দ্রে হামলার জন্য ইসরায়েলকে দোষারোপ করা হয়েছিল। যদিও ইসরায়েল কোনও হামলারই দায় স্বীকার করেনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31