IMG-LOGO

বুধবার, ২৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চিত্রনায়িকা পপির মা আর নেইবদলগাছীতে ভিডব্লিউবির ১৯০০ কেজি চাল জব্দ, ১১ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলাকম্বোডিয়া থেকে বাংলাদেশিসহ ৮৭টি দেশের ৫২ হাজার বিদেশি বহিষ্কারমাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলনসিরাজগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিরাজগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভাপ্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের শীর্ষ ব্যবসায়ীদের বৈঠকপুঠিয়ায় হাত ধোয়া দিবস পালিতবাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে একজনের কারাদণ্ড, আরেকজনকে জরিমানাফুলবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনীবাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণনিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবিকে দণ্ড প্রদানসাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনীরাজশাহীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমিতে স্থানীয়দের মধ্য থেকে পরিচালক নিয়োগের দাবিনগরীতে পারিবারিক বিরোধের জেরে মালামাল হেফাজতে নিয়েছে পুলিশ
Home >> কৃষি >> রায়গঞ্জে সরিষার বাম্পার ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে

রায়গঞ্জে সরিষার বাম্পার ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে

ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : অনুকূল আবহাওয়ায় সিরাজগঞ্জের রায়গঞ্জে সরিষার ব্যাপক চাষ হয়েছে। সরিষার ভালো ফলন হওয়ায় কৃষকের চোখে-মুখে দেখা গেছে হাসির ঝিলিক। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার নিমগাছী, সোনাখারা, ধামাইনগর, ঘুরকা, চান্দাইকোনা, নলকা, ব্রম্যগাছা ও পাঙ্গাসী সহ মোট ৯ টি ইউনিয়নে ৬ হাজার ৭ শত ৪৫ হেক্টোর আবাদী জমিতে এ বছর সরিষার চাষাবাদ বেশ ভালো হয়েছে। এ বছরে টার্গেট ছিল ৪ হাজার হেক্টোর এর বিপরীতে অর্জিত সরিষা চাষাবাদের চেয়ে লক্ষমাত্রা অর্জন করে ২ হাজার ৭ শত ৪৫ হেক্টোর। জমিতে চাষবাদ হওয়ায় কৃষকের চোখে-মুখে ফুটে উঠেছে হাসির ঝিলিক। 

উপজেলার, সোনাখারা ইউনিয়নের রুপখাড়া গ্রামের মৃত হারান আলীর ছেলে আব্দুর রাজ্জাক জানান, চলতি মৌসুমে স্হানীয় কৃষি অফিস ও উপ-সহকারী অফিসারদের সহযোগিতায় ও তাদের পরামর্শে এ বছর সরিষার বাম্পার ফলন হওয়ায় ভিশন খুশি বলে জানান এই কৃষক। 

উপজেলার ব্রম্যগাছা গ্রামের আরেক কৃষক জানান, ভোজ্য তেলের বাড়তি দামের কথা মাথায় রেখে উপজেলা কৃষি অফিসের সারবিক পরামর্শ ও সহযোগিতাসহ প্রচার প্রচারনার ফলে আমাদের মতো কৃষকেরা সরিষা আবাদের আগ্রহ প্রকাশ করেন। রোববার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ফসলের মাঠগুলো বড় বড় দানায় ভরে গেছে পুরো সরিষার মাঠ। ইতিমধ্যেই সরিষা ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। 

এদিকে উপজেলার গ্রামপাঙ্গাসী কারিগরপাড়া গ্রামের কৃষক আব্দুল আজিজ ফেকু জানান, এক বিঘা জমি বরগা নিয়ে স্হানীয় এক কৃষি কর্মকর্তার পরামর্শক্রমে উন্নত জাতের সরিষার চাষ করেছেন। এখন পর্যন্ত জমিতে কোনও সমস্যা দেখা যায় নি। বরং বড় বড় সরিষার সিম ও সুন্দর দানা আর বেশ স্বাস্হ্যবান দেখা যাচ্ছে। দু’একদিনের মধ্যেই সরিষা ঘরে তুলতে পারবেন বলে আশা করছেন তিনি। এবারের সরিষার বাম্পার ফলন দেখে আগামীতেও সরিষার চাষ আরও বাড়বে বলে মনে করছেন উপজেলার অধিকাংশ কৃষকেরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930