IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> তুরস্কে ভূমিকম্প বিধ্বস্ত ভবনে নির্মাণে জড়িত ১৩৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

তুরস্কে ভূমিকম্প বিধ্বস্ত ভবনে নির্মাণে জড়িত ১৩৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ধূমকেতু নিউজ ডেস্ক : ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালি ভূমিকম্পের ১৪০ ঘন্টা পার হলেও তুরস্ক ও সিরিয়ায় মৃত্যুর মিছিল থামছেই না। দুই দেশে এখনও পর্যন্ত ২৯ হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভূমিকম্পের সময় হাজার হাজার ভবন ধসে পড়ে, নির্মাণ ব্যর্থতার কারণে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব আরও খারাপ হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে সোমবারের ভূমিকম্পে ধসে পড়া ভবন নির্মাণের ঘটনায় ১১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পুলিশ ইতিমধ্যেই নির্মাণ ঠিকাদারসহ অন্তত ১২ জনকে হেফাজতে নিয়েছে বলে জানিয়েছেন তুরস্কের কর্মকর্তারা। যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের খোঁজে অভিযান চলছে বলেও জানিয়েছেন তারা। তবে এই পদক্ষেপটিকে অনেকেই দুর্যোগের জন্য সামগ্রিক দোষকে সরিয়ে দেওয়ার চেষ্টা হিসাবে দেখবেন।

বছরের পর বছর ধরে, বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছিলেন,তুরস্কের অনেক নতুন ভবন স্থানীয় দুর্নীতি এবং সরকারী নীতির কারণে অনিরাপদ। এই নীতিগুলি ভূমিকম্প-প্রবণ অঞ্চলগুলো সহ নির্মাণের প্রবণতাকে উত্সাহিত করার জন্য বিল্ডিং প্রবিধানগুলোকে এড়িয়ে যাওয়া ঠিকাদারদের জন্য তথাকথিত সাধারণ ক্ষমার অনুমতি দেয় ৷

ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে একদিকে যেমন মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে, এরই মধ্যে আবার লুটপাট শুরু হয়েছে। ভূমিকম্পের ভয়াবহ পরিস্থিতির মধ্যে লুটপাটকারীরা বাড়িঘর এবং শপিংমলের দরজা জানালা ভেঙে যা পাচ্ছেন, নিয়ে যাচ্ছেন। সেখানে লুটপাটের ঘটনায় গোলাগুলিও হয়েছে। রোববার এই লুটেরাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান। ইতোমধ্যে ৫০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তের জন্য ভিন্ন ভিন্ন আটটি প্রদেশ থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত এলাকায় লুটতরাজসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে ব্যাংক নোট, গহনা, কম্পিউটার, মোবাইল ফোন এবং বন্দুক উদ্ধার করা হয়েছে।

পরিস্থিতি এমন অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে, অনেকে দোকান থেকে শিশু খাদ্য লুট করে নিয়ে যাচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, অনেকে আমাদের ঘরবাড়িতে ঢুকে সামনে যা পাচ্ছে নিয়ে যাচ্ছে। এমনকি লুটপাটের হাত থেকে আমাদের গাড়িও রক্ষা পাচ্ছে না।

এ বিষয়ে প্রেসিডেন্ট এরদোয়ান জানিয়েছেন, এই পদক্ষেপ লুটপাটে অভিযুক্তদের শাস্তির আওতায় আনতে সহায়তা করবে। তিন মাসের জরুরি অবস্থার বিষয়ে তুরস্কের এই প্রেসিডেন্ট আরও বলেন, জরুরি অবস্থা ঋণদাতা ও রাষ্ট্রদ্রোহী গোষ্ঠীগুলোকে ভূমিকম্পের বিপর্যয়ের পরবর্তী শোষণ থেকে বিরত রাখবে।

এছাড়াও রোববার কয়েকটি উদ্ধারকারী দল জানিয়েছে, গত সোমবারের ভয়াবহ ভূমিকম্পের পর দক্ষিণ তুরস্কে সংঘর্ষের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হয়েছে। এখন জীবিত আছেন এমন কাউকে উদ্ধারের ব্যাপারে অনেকটা আশা ছেড়ে দিয়েছেন তারা।

জার্মান উদ্ধারকারী দল এবং অস্ট্রিয়ান সেনাবাহিনী স্থানীয় সময় শনিবার অনুসন্ধান অভিযান স্থগিত করেছে বলে জানানো হয়েছে। এ ব্যাপারে নাম প্রকাশ না করা গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কথা উল্লেখ করা হয়। যদিও সংঘর্ষের কারণ জানাননি উদ্ধারকারীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31