IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ
Home >> রাজনীতি >> রাণীনগরে বিএনপির সম্মেলনে যেতে বাধা-হামলা, আহত ৯

রাণীনগরে বিএনপির সম্মেলনে যেতে বাধা-হামলা, আহত ৯

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরের একডালা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে যাবার সময় পথে পথে বাধা ও হামলার অভিযোগ ওঠেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও দূবৃত্তদের বিরুদ্ধে। হামলায় বিএনপি-যুবদলের অন্তত: ৯ জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছে বিএনপি নেতারা।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল থেকেই উপজেলার একডালা ইউনিয়নের বিভিন্ন মোড়ে মোড়ে এসব ঘটনা ঘটেছে বলে বৃহস্পতিবার সন্ধায় দাবি করেছে উপজেলা বিএনপির আহবায়ক রোকনুজ্জামান খাঁন রুকু। তবে বাধা-হামলা উপেক্ষা করেও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে ভোট শেষে সন্ধায় আখতার আহম্মেদকে সভাপতি ও আকরাম হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করে একডালা ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

রাণীনগর উপজেলা বিএনপির আহ্বায়ক রোকনুজ্জামান খাঁন রুকু অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার উপজেলার একডালা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন গুয়াতা গ্রামে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেনের খলিয়ানে অনুষ্ঠিত হয়। এলক্ষে বিএনপির নেতাকর্মীরা সম্মেলনে যোগ দিতে যাবার সময় পথে পথে একডালা ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী ও দুবৃত্তরা বাধা প্রদান করে এবং হামলা চালায়।

হামলায় যুবদল কর্মী শামীম হোসেন (২২), বিএনপি নেতা রফিকুল ইসলাম (৪৩), জুলফিকার আলি (৪৫), যুবদল নেতা আবু জাফের (৩৫) ও বিএনপি নেতা আব্দুর রাজ্জাক (৪৫)সহ অন্তত: ৯জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছেন এই বিএনপি নেতা।

তবে সম্মেলনে যেতে বাধা বা হামলার অভিযোগ অস্বীকার করে একডালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ফটিক বলেন, বিএনপির সম্মেলনের আশে-পাশে আমাদের কোন লোকজন যায়নি এবং কোথাও কোন বাধা বা হামলা করেনি।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এঘটনায় কেউ কোন অভিযোগ করেনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে এদিন সকাল ৯টা থেকে ইউনিয়ন বিএনপির কাউন্সিল শুরু হয়। কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদকসহ কয়েকটি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে সন্ধায় আখতার হোসেনকে সভাপতি ও আকরাম হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করে একডালা ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়।

উক্ত ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমজাদ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুজ্জামান জাপান ও মোসারব হোসেনের সঞ্চালনা অনুষ্ঠিত কাউন্সিলে উদ্বোধক ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক রোকনুজ্জামান খান রুকু।

প্রধান অতিথি ছিলেন, নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ।

বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রেজাউল ইসলাম রেজু।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক এছাহক আলী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান রিপন প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31