IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনসিংড়ায় চেয়ারম্যান প্রার্থী আমিনুর শেখের উঠান বৈঠকরাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
Home >> রাজনীতি >> তানোর পৌর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

সভাপতি শিবলন, সম্পাদক সাফিউল

তানোর পৌর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ মে) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গোল্লাপাড়া বাজার ফুটবল মাঠে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে তানোর পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আকতার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব সাফিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শামসুল ইসলাম।

প্রধান বক্তা ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশীদ ময়না, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু বাক্কার।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, বিশিষ্ট সমাজসেবক ও তরুণ আওয়ামী লীগ নেতা আবুল বাসার সুজন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওহাব হোসেন লালু, বাধাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান।

আরও উপস্থিত ছিলেন, কামারগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ, উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আবু সাঈদ, কলমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর রেজা, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, কামারগাঁ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিটন খন্দকার, সাবেক ছাত্র লীগ নেতা আব্দুল বারী প্রমুখ।

বিকেলে সভার প্রথম অধিবেশন শুরু হয় এবং সন্ধ্যা ৭টার দিকে সভার দ্বিতীয় অধিবেশন শুরু করা হয়। দ্বিতীয় অধিবেশনে তানোর পৌরসভার নতুন সেচ্ছাসেবক লীগের কমিটির সভাপতি ও সম্পাদক ঘোষণা করা হয়। এসময় তানোর পৌরসভার সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে মনিরুজ্জামান শিবলন কে সভাপতি ও সফিউল ইসলামকে সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news